মূখ্যমন্ত্রী হওয়ার মতো সমস্ত গুন রয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মধ্যে। এমনটাই মনে করেন বিজেপির প্রাক্তন মন্ত্রী পোন রাধাকৃষ্ণন। একই সাথে, রজনীকান্ত যথেষ্ট জ্ঞানী ও সৎ বলে জানান তিনি। এই দক্ষিণী সুপারস্টার যদি নিজের দল তৈরী করে রাজনীতিতে আসেন তাহলে বিজেপি তাঁর সাথে জোট করতে আগ্রহী বলে জানিয়েছেন এই বিজেপি নেতা। নাহলে রজনীকান্তের জন্য বিজেপির দরজা সবসময় খোলা রয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, ‘আমার হৃদয় থেকে সুপারস্টারকে বিজেপি আসার আমন্ত্রণ জানাচ্ছি। উনি যদি আমাদের দলে আসেন তাহলে আমি খুবই খুশি হবো।’ অন্যদিকে রজনীকান্তও বিজেপির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এর আগে মুম্বাইয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ‘কৃষ্ণ-অর্জুন’ জুটির সাথে তুলনা করেন।
রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এর পেছনে রয়েছে অন্য অঙ্ক। দক্ষিণের এই গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপির বিধায়ক ও সাংসদ সংখ্যা নিতান্তই কম। তাই ২০২১-এর বিধানসভা ভোটে সিনেমার সুপারস্টারকে কাজে লাগিয়ে বাজিমাত করার চেষ্টা করছে বিজেপি। কারণ, তামিলনাড়ুর ইতিহাস বলছে রাজ্য রাজনীতিতে বরাবর দাপট দেখিয়েছেন সুপারস্টাররাই।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…