বিনোদন

মিঠাইকে ছেড়ে এবার তোর্সার সাথে পুষ্পার গানের রিলস বানালেন সোম, হু হু করে ছড়াল ভিডিও

ধ্রুব সরকার ও তন্বী লাহা রায় দুজনেই টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তন্বী বড়পর্দাতেও একাধিক কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই। ধ্রুব টেলিভিশন জগতে বহুদিন ধরে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে চলেছেন। এনারা দুজনেই বর্তমানের তারকা হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। প্রায় রোজই একাধিক পোস্ট শেয়ার করে থাকেন তারা। খুব স্বাভাবিক ভাবেই তাদের অনুরাগীদের মাঝে সেই পোস্ট ভাইরালও হয়। একই ধারাবাহিকে অভিনয় করার সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের মাঝে মাঝেই দেখা মেলে একসাথে। সম্প্রতি একটি ইনস্টারিল বানিয়ে নেটমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল হয়েছেন এই দুই তারকা।

২০২১’এর শেষের দিকে ‘পুষ্পা: দ্যা রাইজ’ বড়পর্দায় মুক্তি পেয়েছে। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। একাধিক ভাষায় মুক্তি পাওয়ার দরুন এই ছবি মানুষের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে নেটমাধ্যমে এই ছবির প্রতিটা গান রীতিমতো ট্রেন্ডিং-এ রয়েছে। তারকা থেকে সাধারণ সকলেই এই ছবির গানের সাথে বানাচ্ছেন একাধিক রিল ভিডিও, বাদ থাকছেন না কেউই। সম্প্রতি এই ছবির আইটেম নম্বর ‘ও সোলরিয়া, ও ও সোলরিয়া’র সাথে ধ্রুব ও তন্বী বানিয়েছেন রিল ভিডিও, এই মুহূর্তে তাদের অনুরাগীদের মাঝে এবং নেটনাগরিকদের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার অভিনয় নজর কেড়েছে সকলেরই। আর এই ছবিতেই প্রথমবারের জন্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী সামান্থা-রুথ-প্রভুকে আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে। তার এই নাচের ভিডিওটি এই মুহূর্তে গোটা বিশ্বে ট্রেন্ডিং।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের চরিত্রের সাজেই পর্দার সোম ও তোর্সা পুষ্পার আইটেম নম্বর ‘ও সোলরিয়া, ও ও সোলরিয়া’র সাথে বানিয়েছেন রিল ভিডিও। শুটিংয়ের ফাঁকেই চরিত্রের সাজে এই দুই অভিনেতা-অভিনেত্রী বানিয়েছেন এই ভিডিও, যা এই মুহূর্তে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও এই রিল ভিডিওটি শেয়ার করা হয়েছে। এছাড়াও এই দুই অভিনেতা অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছেন এই ভিডিওটি। তারকা থেকে শুরু করে সাধারণ সকলেই ভিডিওটির মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন তাদের। বলাই বাহুল্য, এই রিল ভিডিওটি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।

Rahit Roy

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026