বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তৃণমূলের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রচার পর্ব। সকলেই চাইছে যাতে ভালোভাবে এই নির্বাচনে সাফল্য লাভ করা যায়। কিন্তু রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কিছুটা আলাদাভাবে নিজের প্রচার শুরু করছেন। তিনি এ দিন ঘোষণা করে দিলেন তিনি আগামী নির্বাচনে জয়লাভ করবেন না হলে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হত্যা করবেন।
শুক্রবার তৃণমূল নেত্রী দলের প্রার্থী তালিকা ঘোষণা করার পরই অনুগামীদের নিয়ে প্রচার শুরু করে দিলেন তাপস চট্টোপাধ্যায়। শনিবার সকালে তাপস চ্যাটার্জি দাবি করলেন, তিনি রাজারহাট নিউটাউন কেন্দ্রে জিতছেন এবং এই ব্যাপারে তিনি ১০০% নিশ্চিত। এছাড়াও বলে দিলেন যদি ২ তারিখে তিনি না জিততে পারেন তাহলে ৩ তারিখ মমতা ব্যানার্জির বাড়ির সামনে তিনি তার ডেডবডি রেখে দেবেন।
তাপস চট্টোপাধ্যায় আরো বলেন, “আমি তৃণমূলের একজন প্রার্থী। আমি মাটির ছেলে। আমি সল্টলেকের বাসিন্দা নয় কিন্তু আমি এখানে জন্মেছি এবং বড় হয়েছি। এবারের ভোটে বহিরাগতদের আমরা বাংলা শাসন করতে দেবো না। বাংলার মানুষ গুজরাতের মানুষদের আটকে দেবে।”
রাজারহাট গোপালপুর এবং সল্টলেক এলাকায় বেশ জনপ্রিয় তাপস চট্টোপাধ্যায়। রাজারহাট গোপালপুর পৌরসভার টানা তিনবার চেয়ারম্যান থেকেছেন তাপস চট্টোপাধ্যায়। এ ছাড়াও বহু মানুষের নানা প্রয়োজনে তিনি পাশে দাঁড়িয়েছেন বহুবার। গরিব মানুষকে আর্থিক সাহায্যের পাশাপাশি ক্রীড়াপ্রেমী হিসেবেও তিনি অত্যন্ত জনপ্রিয় এলাকায়। এককালে সুভাষ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৫ সালে বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেন এই নেতা। তারপর থেকেই তৃণমূলের একজন সদস্য হিসেবে তাকে দেখা যাচ্ছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তাকে রাজারহাট নিউটাউন বিধানসভার গুরু দায়িত্ব দিয়েছেন। তাই নিজের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়লেন তাপস চট্টোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…