কৌশিক পোল্ল্যে: আজকাল ট্যাটু করাতে কে না ভালোবাসে! এটির মাধ্যমে শরীরে নির্দিষ্টভাবে একটি সংকেত আজীবন রেখে দেওয়া সম্ভব। ইদানিং সিনেমা ও সিরিজে ট্যাটু দেখেই কারোর চারিত্রিক বৈশিষ্ট ও চয়েস সহজেই অনুমান করা যায়। সাধারন মানুষরাও সেলেবদের থেকে অনুপ্রানিত হয়ে হুবহু একই ট্যাটু নিজেদের দেহে প্রতিস্থাপন করেন।
শরীরি রংয়ে শৃঙ্গারের চাইতে উজ্জ্বল ট্যাটুখানি হাইলাইট করে শরীরের সেই বিশেষ অঙ্গকে। অভিনেত্রী তাপসী পান্নু এবার সেই পথেই হাঁটলেন, আগেই জানিয়েছেন তিনি খুবই পছন্দ করেন ট্যাটু এবং তার শরীরে ইতিমধ্যেই দুটি ট্যাটু রয়েছে। পিংক প্রজেক্টের দৌলতে একটি নতুন অতিথি এসেছিল তার শরীরে।
এবছরে ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরষ্কার হাতে ওঠার পর ইন্ডাস্ট্রিতে তাপসীর গুরুত্ব কয়েকগুন বেড়ে গিয়েছে। বরাবরই উচুঁমানের অভিনয়ে পারদর্শী সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী তাপসী এখন বলিউডের চেনা মুখ। হাতে রয়েছে একগুচ্ছ নতুন প্রজেক্ট। এর মাঝেই শরীরে করালেন সুন্দর ট্যাটু।
নিজের কলারবোনে (গলার নীচের অংশের হাড়ে) কিছু পাখির চিত্র করালেন যারা ডানা মেলে আকাশে উড়তে চায়, এর মাধ্যমেই এক স্বাধীনচেতা চরিত্রকে অঙ্কন করে তুলে ধরা হয়েছে। লকডাউন শেষেই শ্যুটিং এ ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী, তার মাঝেই এই গোপন বার্তাটুকু শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…