রাজ্য

লাগামছাড়া করোনা সংক্রমণ বাংলায়! ভক্তদের জন্য বন্ধ হচ্ছে তারকেশ্বর মন্দির

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল বাংলাও। অন্যান্য রাজ্যের মত প্রায় প্রতিদিন এই রাজ্যে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় বাংলায় দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি স্পর্শ করেছে ও মৃতের সংখ্যা সেঞ্চুরি ছড়িয়েছে।

এই ভয়াবহ পরিস্থিতির মাঝে হুগলি জেলা বিখ্যাত তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে। কিছুদিন আগে থাকতেই মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্ত দেখে মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কাল অর্থাৎ রবিবার থেকে তারকেশ্বর মন্দিরের কোন ভক্ত ঢুকতে পারবে না। তবে নিয়ম মেনে মন্দিরে পুজো হবে। পুজো বন্ধ হবে না। মন্দিরের পুরোহিতরা কোভিড বিধি মেনে মন্দিরের ভেতর প্রবেশ করে পুজো সারবেন। তবে ভক্তদের মন্দিরে প্রবেশের বিধি-নিষেধ কতদিন আমল থাকবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে প্রথম বন্ধ হয়েছিল তারকেশ্বর মন্দির। তারপর শর্তসাপেক্ষে জুন মাসে আবার ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে সেপ্টেম্বর মাসে ফের মন্দির বন্ধ হয়। তারপর বছরের শেষের দিক থেকে সংক্রমনের মাত্রা অনেকটা কমলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হয়। কিন্তু মে মাসের শুরুর দিকে ফের সংক্রমণ রুখতে মন্দির বন্ধ করতে হল।

Anirban Kundu

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026