Baleno-কে টক্কর দেবে টাটার এই গাড়ি, মাত্র ৬.৯ লাখ টাকা মূল্যে পাওয়া যাবে, ফিচার দেখে চমকে যাবে মারুতি

Maruti Suzuki Baleno এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া হ্যাচব্যাক গাড়ি গুলির মধ্যে একটি। ভারতের বাজারে এই গাড়িটির একটা আলাদা ডিমান্ড রয়েছে। SUV গাড়ির থেকেও বেশি জনপ্রিয় এই গাড়িটি। তবে সম্প্রতি, এই কোম্পানিটি Baleno ছাড়াও আরো একটি suv গাড়ি পেশ করেছে ভারতের মার্কেটে যার নাম দেওয়া হয়েছে Fronx। এই গাড়িটি ভারতের বাজারে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে। টাটা মোটরসের সঙ্গেও প্রতিযোগিতা অনেকটাই বেড়েছে। সম্প্রতি টাটা মোটরস তার Altroz হ্যাচব্যাক গাড়িটির দুটি নতুন প্রিমিয়াম ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এর মধ্যে XM ট্রিমের দাম ৬.৯০ লক্ষ্য টাকা থেকে শুরু হচ্ছে এবং XM (S) ট্রিমের দাম ৭.৩৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। দুটি দামই কিন্তু এক্স শোরুম দাম। এই গাড়ির দুটি টপ ভেরিয়েন্টের আরও অত্যাধুনিক ফিচার আপনি পাবেন। এগুলির মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক সান রূফ।

নতুন টাটা Altroz গাড়ির মাধ্যমে কোম্পানির লক্ষ্য গ্রাহকদের কাছে আরো ভালো একটা পরিসর পৌঁছে দেওয়া। এই মুহূর্তে এই গাড়ির বাজারে একটা ডিমান্ড রয়েছে। তাই সেই জায়গায় যদি কম দামে ভালো জিনিস দেওয়া যায়, মানুষ অবশ্যই কিনবেন। এই গাড়ির ডিজাইন অত্যন্ত সুন্দর। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত ১.২ লিটার রিভোট্রন পেট্রল ইন্জিনের সাথে নতুন ভেরিয়েন্ট আপনি সহজেই পেতে পারেন। অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এই গাড়িতে হাইট এডজাস্টেবল ড্রাইভার সিট রয়েছে, স্টিয়ারিং কন্ট্রোল এই গাড়িটির অন্যান্য গাড়ির তুলনায় ভালো। ORVM সিস্টেম রয়েছে যা বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা যেতে পারে। এর পাশাপাশি কভার সহ ১৬ ইঞ্চি চাকা পাওয়া যাবে এই গাড়িতে।

টাটা জানাচ্ছে, গ্রাহকরা কোম্পানির আনুষঙ্গিক ক্যাটালগ থেকে একটি বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম বেছে নিতে পারবেন। তবে XM ভেরিয়ান্টে পরিবর্তন না হলেও অন্যান্য ভেরিয়ান্টে পরিবর্তন নিয়ে এসেছে কোম্পানিটি। Tata ALTROZ গাড়ির সমস্ত ভেরিয়েন্টগুলি পাওয়ার উইন্ডো সহযোগে আসছে। তার সাথেই এই গাড়িতে কি-লেস এন্ট্রির সুবিধা পাওয়া যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026