Health Department: স্বাস্থ্য দপ্তরের ৬৫০০ পদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি?

পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই এবার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চলে এলো একটা বিরাট সুখবর। এক ধাক্কায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একগুচ্ছ পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে সরকার। যে সমস্ত পোস্ট এর জন্য নিয়োগ হবে তার মধ্যে অন্যতম হলো চিকিৎসক নার্স মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী।

পঞ্চায়েত ভোট হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পঞ্চায়েত ভোট হয়ে গেলে একাধিক পদে চলবে নিয়োগ। মূলত স্বাস্থ্য বিভাগ এই নিয়োগ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা মেনেই পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে। এর জন্য তৎপরতার সাথে কাজ চলছে বলেও জানা যাচ্ছে। এই পদগুলির মধ্যে ১৪০০ জন চিকিৎসক রয়েছেন। এর পাশাপাশি ৮৩৫ টি পদে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে, ৪৩৫ টি পদে নিয়োগ করা হবে নার্স, বিভিন্ন কলেজের ৭৪ টি শূন্য পদে সিনিয়র লেকচারার, রিডার এবং সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে।

জিএনএম নার্সিং এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার। সব মিলিয়ে মোটামুটি ৬৫০০ থেকে ৭ হাজার শূন্য পদে নিয়োগ হবে বলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে। আগস্ট মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। গত কয়েক বছর ধরে বহু শূন্য পদে চাকরির জন্য যে সমস্ত যুবক-যুবতী দাবি জানিয়ে আসছেন, তাদের আশা পূরণ হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026