মাত্র ১ লাখ টাকা দিয়েই কিনে ফেলুন টাটা কোম্পানির এই এসইউভি গাড়ি, ফিচারের দিক থেকে সত্যিই দারুন

টাটা মোটরস এই মুহূর্তে হয়ে উঠেছে ভারতীয় বাজারের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি। সম্প্রতি তাদের গাড়িগুলি ভারতীয় বাজারে দারুণভাবে ব্যবসা করতে শুরু করে দিয়েছে। সম্প্রতি এই কোম্পানি তাদের একটি দুর্দান্ত গাড়ি মার্কেটে করে দিয়েছিল লঞ্চ। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে টাটা পাঞ্চ এবং টাটা মনে করছে এই গাড়িটি হয়ে উঠতে চলেছে ভারতের সবথেকে সস্তা এসইউভি গাড়ি। আপনারা যারা এসইউভি গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু সেই গাড়িগুলির দাম দেখে অনেকটা পিছিয়ে যান তাদের জন্য এই গাড়ি নিয়ে এসেছে টাটা মোটরস। এই গাড়িটির দাম মাত্র ৬ লক্ষ টাকা। তবে এই মুহূর্তে আপনি মাত্র ১ লাখ টাকা দিয়ে এই গাড়িটি কিনে ফেলতে পারবেন এবং নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, টাটা মোটরস তাদের এই মাইক্রো এসইউভি গাড়িটিকে সর্বমোট চারটি ট্রিম লেভেলের সাথে ৭টি আলাদা আলাদা বিকল্পে পেশ করেছে। এই গাড়িগুলির দাম ৫.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং সর্বাধিক ৯.০৯ লক্ষ টাকার মধ্যে এই গাড়ি আপনারা কিনতে পারবেন। এই গাড়িতে ১১৯৯ সিসি পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়ির সাথে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করছে, এই গাড়ি আপনাকে ১৮.৯৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে।

আপনাদের জানিয়ে রাখি, ৫.৫ লক্ষ টাকার এই গাড়িটিকে আপনি মাত্র ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি টাটা পাঞ্চের বেস মডেলের উপর ৫,০২,৭৬৬ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংকের সুদের হার ৯.৮ শতাংশ হয়ে থাকে তাহলে আপনাকে প্রতি মাসে ১০,৬৩৩ টাকা করে ইএমআই দিতে হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত আপনি ইএমআই গ্রহণ করতে পারেন। এবং আপনাকে সুদ দিতে হবে সর্বমোট ১,৩৫,২১৪ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026