বলি জগতের এভারগ্রীন আইকন রেখা আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। পুরনো হিন্দি সিনেমার তালিকায় একাধিক হিট দেখা যায় রেখার নামে। সৌন্দর্য্য বা অভিনয়ের কেরামতিতে আজকালকার দিনের অভিনেত্রীদেরও পিছনে ফেলে দেন রেখা। তিনি বরাবরই সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে তাতে কেয়ার করেন না। নিজের মতাদর্শে জীবনযাপন করতে পছন্দ করেন বলি এভারগ্রীন বিউটি।
রেখাজির সৌন্দর্যে তো অনেকেই প্রেমে পড়ে গেছিলেন এককালে। রেখার বলিউড ক্যারিয়ার একাধিক হিট সিনেমা দিয়ে সুসজ্জিত। বলি ক্যারিয়ারের পাশাপাশি রেখা চর্চায় আসেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে সম্পর্কের জন্য। এই নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে চর্চার ঝড় ওঠে। অনেকেই মনে করেন এই অমিতাভ বচ্চনের জন্য বিয়ের পিঁড়িতে কখনোই বসেননি রেখা। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের এক সত্য কথা জানাই যে রেখা চিরকুমারী নয়। খুব কম লোকই জানেন যে রেখার বিয়ে হয়েছিল এক ব্যক্তির সাথে যে প্রায় ৩২ বছর আগেই মারা গিয়েছেন।
অনেকেই এই কথাটা না জানলেও এটাই সত্যি যে বলিউড অভিনেত্রী রেখা এর আগে বিয়ে করেছেন। কিন্তু ৩২ বছর আগেই রেখার স্বামী মারা গিয়েছেন। তার স্বামীর নাম ছিল মুকেশ আগরওয়াল। কিন্তু এখনো বিভিন্ন অনুষ্ঠানে রেখার সিঁথিতে সিঁদুর দেখা যায়। কেন তিনি সিঁদুর পড়েন? মৃত স্বামীর স্মৃতিতে না অন্য কোনো কারণ? এই নিয়ে তুমুল চর্চা হয়েছিল ইন্টারনেট দুনিয়াতে। তবে অভিনেত্রী জানিয়েছিলেন যে শুধুমাত্র ফ্যাশনের জন্যই তিনি সিঁদুর পরেন। তিনি বরাবর শাড়ি পরতে ভালোবাসেন। আর শাড়ির সাথে সিন্দুরের কম্বিনেশন ওনার খুব পছন্দ হন। এছাড়া তার কোনো অন্য উদ্দেশ্য নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…