রাজ্য

Tathagata Roy: ‘আপাতত বিদায়…’, ‘কামিনী-কাঞ্চনে গা ভাসানো’ সহ্য করতে না পেরে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত তথাগতর?

কয়েকদিন আগেই বর্ষীয়ান বিজেপি নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইটার নিয়ে বিজেপির অন্দরমহল উত্তপ্ত ছিল। ক’দিন আগেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপির একাংশ শীর্ষ নেতাদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, ‘মেয়ে দেখলে মুখ দিয়ে লালা ঝরে!’ দলের নেতাদের বিরুদ্ধে ‘টাকা ও নারী’ দুই সম্পর্কিত একাধিক টুইটের মারফত তিনি সোশ্যাল মাধ্যমে একপ্রকার হটকেক বলতে৷ শনিবার বারবেলাতে ফের সেই পথেই হাঁটলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়৷

শনিবারের ফের নিজের টুইটারে বোমা ফাটালেন তিনি৷ ফের দলের একাংশের বিরুদ্ধে রগরগে প্রসঙ্গ টেনে এনে এদিন সকলকে উস্কে দিয়ে টেনে আনলেন ‘কামিনী-কাঞ্চনে’র বিতর্ক৷ নিজের টুইটার হ্যান্ডেলে মেঘালয়ের রাজ্যপাল তথাগত লিখেছেন, ‘‘কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’’

শুধু টুইটের প্রথম অংশ নয় শেষের অংশটি নিয়েও তৈরি হয়েছে জল্পনা৷ ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি’ এই শব্দটির মাধ্যমে আদতে তিনি ঠিক কি বলতে চেয়েছেন তা নিয়েও এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চর্চ্চা৷ একাংশের মতে হয়তো তিনি আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদেরকে নিয়ে আর কোনো টুইট করবেন না৷ অপর অংশের মতে, কৌশলে পুরভোটের আগেই তথাগত এই বার্তা দিতে পারেন বাংলা থেকে বিজেপির বিদায় এখন স্রেফ সময়েরই অপেক্ষা৷

শোনা যাচ্ছে, এইবছরে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই ‘বেসুরো’ হয়েছেন তথাগত রায়। বিধানসভায় বিজেপির গোঁ হারের পর থেকেই দিলূপ ঘোষ, অরবিন্দ মেনন, কৈলাস বিয়বর্গীয়দের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ করেছিলে৷ তথাগত। এরপরই দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে তে তথাগতকে দল ছাড়ার ‘পরামর্শ’ দিয়েছিলেন। আর দিলীপের সেই ‘পরামর্শের’ পরই টুইটার ও ফেসবুকে তথাগত রায়ের ‘বায়ো’ বদলে যায়। তবে এবার শনিবার তথাগত রায়ের ‘বিদায়’ জানানো ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026