নিউজ

Babul Supriyo: ‘এই তৃণমূল আর না’ ত্রিপুরায় তৃণমূলের হয়ে বাবুলের সভার মাঝেই বেজে উঠল সেই গান

ত্রিপুরায় আর পুরভোটের বেশি দেরী নেই। এই ভোটকে পাখির চোখ করে তৃণমূলের প্রচার শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ শে নভেম্বর আগরতলা কর্পোরেশন সহ ত্রিপুরার ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচন। সেখানে প্রচারের জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা। এখন ত্রিপুরার নানান জায়গায় চলছে প্রচার কাজ। চলছে সাধারণ মানুষকে তৃণমূলের ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা।

শুক্রবার ঘাসফুল শিবিরের হয়ে প্রচার সভায় উপস্থিত বিজেপি ত্যাগী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় , তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষেরা। বড় আড়ম্বরপূর্ণ সভা না হলেও, আগরতলার রামনগর এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তপন দত্তর সমর্থনে চলছিল এইদিনের পথসভা। এদিন এই পথ সভায় উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, নেতা সুবল ভৌমিক সহ অনেকেই। এই সভায় যখন সায়নী ঘোষ যখন নিজের বক্তব্য রাখতে শুরু করেন, তখনই
বিজেপি শিবিরের প্রচার ট্যাবলো একাধিক মাইক লাগানো অবস্থায় বিজেপির প্রচার গাড়ি যাচ্ছিল। সেখানেই বাজানো হচ্ছিল, বাবুল সুপ্রিয়র গাওয়া গান, “এই তৃণমূল আর না, আর না” গানটি।

একটা সময় যে দলের বিরুদ্ধে লড়তেন, নেতৃত্বদের আক্রমণ করতেন, ঝাঁঝালো গানও গেয়েছিলেন, আর আজ সেই বাবুল সুপ্রিয়ই কিনা গিয়ে ধরলেন শাসকদলের হাত! আর আবার তৃণমূলের ভরা সভায়, তাঁর সামনেই কিনা বেজে উঠল ২০১৯ সালে বিজেপির লোকসভা ভোটের প্রচারের জন্য তাঁরই গাওয়া গান ‘এই তৃণমূল আর না আর না!’ কতোটা অস্বস্তিকর পরিস্থিতি সেই সময় তৈরী হয় বাবুলের পক্ষে। আর হবেনা কেন। কয়েকদিন আগে গায়ক পুরোনো দলের সাথে সব সম্পর্ক ছেড়েছেন। ছেড়েছেন লোকসভার সদস্য পদ। সেই গায়ক এখন প্রাক্তন সাংসদ হয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্যতম প্রধান সৈনিক। আসন্ন পুরসভা নির্বাচনে তাকে ত্রিপুরায় প্রচারে পাঠিয়েছে বর্তমান দল। সেখানে প্রচারে নেমেও গায়ককে শুনতে হল, তার পুরনো দলের হয়ে গাওয়া গান আর তাতে তো একটু চমকে যাবে।

তখনই সায়নী ঘোষকে প্রকাশ্যে বলতে শোনা যায়, আরে এই গাড়ি এখানে কেন? যাই হোক বাজাও বাজাও। মানুষ আমাদের সাথেই আছে। আর তার পরেই বাবুল উঠে দাঁড়িয়ে সায়নীর হাত থেকে মাইক নিয়ে বলেন, “সায়নী দারুণ জোশের সাথে কথা বলে। আপনারা সবাই আমার মতো ওঁর কথা শুনবেন৷ তবে আমার ভালো লাগছে আমরা গ্রাস রুট থেকে শুরু করেছি। পাড়ার মোড়ে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে পারছি। ভেবে দেখুন কতটা অহঙ্কার থাকলে বা যারা বড় নেতা তারা দলের কর্মীদের সাথে দুর্ব্যবহার করলে এরকমটা হয় আপনারা ভাবুন। ওই দলটার নেতাদের কতোটা অহং, সেটা ভেবে দেখুন একবার। যিনি এই গানটা বানিয়েছিলেন, আজ সেইই ওই দল ছেড়ে দিদির সঙ্গে রয়েছেন। বিজেপি যত এই গান বাজাবে, তত বেশি লোক গেরুয়া ছেড়ে সবুজে আসবে’।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026