নিউজ

Tatkal ticket: ওয়েটিং লিস্টের টিকিট বাতিল হলে কতটা ক্ষতি হবে আপনার? জেনে নিন ভারতীয় রেলের এই নিয়মটি

ভারতীয় রেলের টিকিট বুক করার সময় প্রত্যেকেই নিশ্চিত টিকিট পেতে চান। তবে প্রায়শই আমরা ওয়েটিং লিস্টের টিকিট পাই। তাই সেটা এড়াতে আমরা সব সময় তৎকাল টিকিট নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। তৎকাল টিকিটের সাথে নিশ্চিত টিকিট পাওয়া সম্ভাবনা একটু বেশি থাকে। তবে এবারে রেলের একটি নতুন নিয়মের ফলে উপকৃত হতে চলেছেন বহুযাত্রী। আপনি যদি তৎকালে একটি ওয়েটিং লিস্টের টিকিট পান, এবং এই টিকিট যদি নিশ্চিত না হয় তবে কি আপনি টাকা ফেরত পাবেন? চলুন সবকিছু জেনে নেওয়া যাক এই তৎকাল টিকিটের ব্যাপারে।

তৎকাল টিকিট হল ভারতীয় রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত একটি টিকিট যা স্বল্প নোটিশে অ্যাভেলেবেল হয়। ১৯৯৭ সালে যখন নীতিশ কুমার রেলমন্ত্রী ছিলেন সেই সময় ভারতীয় রেলে তৎকাল টিকিটের ব্যবস্থা চালু করা হয়েছিল। এখন ভারতের প্রায় প্রত্যেকটি ট্রেনে সংরক্ষিত ক্লাসে এই তৎকাল টিকিটের ব্যবস্থা চালু রয়েছে। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই আপনারা এই ধরনের টিকিট পেয়ে যেতে পারেন। এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুক করার সময় হল সকাল ১০টা এবং স্লিপার ক্লাসের জন্য সকাল ১১টা। ট্রেন ছাড়ার সময়ের ২৪ ঘন্টা আগে তৎকাল টিকিট আপনি বুক করতে পারেন।

তৎকাল টিকিটের সবথেকে বড় সমস্যা হলো যদি আপনি টিকিট বুক করতে দেরি করেন তবে কিন্তু আপনি তৎকালে গিয়েও সেই ওয়েটিং লিস্টের টিকিট পাবেন। একজন যাত্রী হিসেবে আপনি এই টিকিটে কখনোই ভ্রমণ করতে পারবেন না এবং রেলওয়ে কিন্তু এই ধরনের টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেয়। সে ক্ষেত্রে টিকিট বাতিলের তিন থেকে চার দিনের মধ্যে আপনার টাকা আপনার একাউন্টে চলে আসে। তবে হ্যাঁ আপনি যদি টিকিট বুক করেন তাহলে কিন্তু আপনার বুকিং চার্জ কাটা হবে। কত টাকা কাটা হবে তা নির্ভর করে আপনার টিকিট এবং কোন শ্রেণীর আপনি টিকিট কাটছেন তার উপরে। এসি ক্লাসের টিকিটের চার্জ ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026