নিউজ

Indian railways: ভারতীয় রেলের বিশাল সিদ্ধান্ত, এবার এই রুটে বন্ধ হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস, কারণ শুনলে আপনিও যাবেন চমকে

নরেন্দ্র মোদি সরকার এর পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। নরেন্দ্র মোদির এই স্বপ্নের প্রকল্প নিয়ে ভারতের মানুষদের মধ্যে ছিল উন্মাদনা। রেল সূত্রের খবর ২৭ জুন পাঁচটি নতুন বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা হতে চলেছে। জানা যাচ্ছে এবার পাটনা থেকে রাঁচি যাওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের সুযোগ পেয়ে যাবেন তারা। এর আগেই রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল ২০২৪ সালের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে। স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথাটি জানিয়েছিলেন। তবে এবার জানা যাচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বন্দে ভারত ট্রেন। তবে সবকটি রুটে নয় নাগপুর থেকে বিলাসপুর রুটে বন্ধ হচ্ছে এই ট্রেন।

কারণ হিসেবে দেখানো হয়েছে, যাত্রীসংখ্যা অত্যন্ত কম হওয়ার কারণেই এই ট্রেন বন্ধ করে দিচ্ছে ভারতীয় রেলওয়ে। এই লাইনে এই মুহূর্তে কোনরকম বন্দে ভারত ট্রেনের প্রয়োজন নেই। সেই কারণেই এই সেমি হাই স্পিড ট্রেন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে বন্দেভারত ট্রেন বন্ধ করে এই রুটে নামানো হয়েছে তেজস এক্সপ্রেস।

প্রসঙ্গত যখন তেজস লঞ্চ করা হয়েছিল ঠিক সেই সময় থেকেই অত্যন্ত গতিবেগ সম্পন্ন ছিল এই ট্রেন। বর্তমানে সেই জায়গা বন্দে ভারত ট্রেন নিলেও, এখনো পর্যন্ত ভারতের অন্যতম দ্রুত ট্রেন। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নাগপুর থেকে বিলাসপুর রুটে এই বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করেছিলেন। কিন্তু যাত্রীসংখ্যা অত্যন্ত কম হওয়ার কারণে এই ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026