টেক বার্তা

WhatsApp গোলাপী করতে WhatsApp আপডেট করবেন না, মারত্মক বিপদ লুকিয়ে রয়েছে

হোয়াটসঅ্যাপ বর্তমান প্রজন্মের কাছে নিত্য প্রয়োজনীয় একটি ব্যবহারযোগ্য অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে। এটি ছাড়া একটা দিনও ভাবতে পারেন না বর্তমানের বেশিরভাগ মানুষ। প্রয়োজনীয় ফাইল কিংবা ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান-প্রদান করে থাকেন বহু মানুষ। তবে এই হোয়াটসঅ্যাপেই এখন বিপদের আশঙ্কা।

জানা গেছে, এখন বাজারে এসেছে গোলাপি হোয়াটসঅ্যাপ, যা বিপদের গভীরে ডুবিয়ে দিচ্ছে বহু মানুষকে। এ কাজ যে স্ক্যামারদেরই সেকথা নিঃসন্দেহে স্পষ্ট করেছেন সাইবার ক্রাইমের কর্মকর্তারা। ইতিমধ্যেই সরকার থেকে জারি করা হয়েছে সতর্কতা সংক্রান্ত বিজ্ঞপ্তিও। নতুন বৈশিষ্ট্যে পরিপূর্ণ এই গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই বিপদের আশঙ্কা।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে মেসেজের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপেই বার্তা আসছে অ্যাপটি ডাউনলোড করে নতুন বৈশিষ্ট্য উপভোগ করার। একটি নতুন সফটওয়্যারের সূত্র ধরেই ফোনে ইনস্টল হয় অ্যাপ্লিকেশনটি। তবে এটি করলেই ঘোর বিপদ। কারণ গোলাপি হোয়াটসঅ্যাপের সূত্র ধরে স্ক্যামাররা ফোনের সমস্ত গোপন তথ্য চুরি করে নিচ্ছে। পাশাপাশি ঐ নির্দিষ্ট ব্যবহারকারীর অনুমতি ছাড়াই একাধিক মেসেজ কিংবা গোলাপি হোয়াটসঅ্যাপ ব্যবহার করার অনুরোধ চলে যাচ্ছে তার পরিচিতদের কাছে। উল্টো দিক থেকেও একই জিনিস হতে পারে, যদি ঐ মানুষটার ফোনের নিয়ন্ত্রণও চলে যায় স্ক্যামারদের হাতে। তবে এই সতর্কবার্তা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। কারণ অ্যাপেল কখনোই তার গ্রাহকদের অন্য সফটওয়্যার থেকে কোনরকম কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অনুমতি দেয় না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026