ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সম্প্রতি লঞ্চ করল আরও একটি নতুন অফার। এতে আপনারা ১,৪৯৯ টাকা খরচ করলে প্রত্যেকদিন ২৪ জিবি ডাটা পেয়ে যাবেন এবং পাবেন ২৫০ মিনিট বিনামূল্যে কলিং এর সুবিধা। আপাতত শুধুমাত্র চেন্নাইয়ে চালু করা হলেও, শীঘ্রই ভারতের অন্যান্য অংশে এই প্ল্যান চালু করা হবে বলে জানানো হয়েছে বিএসএনএল এর তরফ থেকে। আসুন বিস্তারিতভাবে এই প্ল্যান এর ব্যাপারে জেনে নেওয়া যাক –
এই নতুন প্ল্যান ১ সেপ্টেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। এই প্লানে মাসে ১,৪৯৯ টাকা রিচার্জ করালে পেয়ে যাবেন প্রত্যেকদিন ২৪ জিবি করে ইন্টারনেট এবং ২৫০ মিনিট করে বিনামূল্যে কলিং এর সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০টি করে এসএমএস আপনারা পড়তে পারবেন। এই প্ল্যান ৩৬৫ দিনের জন্যেও চালু করা হয়েছে। তবে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ৩৬৫ দিনের জন্য এই প্লান রিচার্জ করলে ৩০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই বেনিফিট নিতে ব্যবহারকারীকে নিজে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ১২৩ নম্বরে মেসেজ করতে হবে।
দীর্ঘমেয়াদি প্ল্যান –
এই নির্দিষ্ট প্ল্যান ছাড়াও বিএসএনএল আরও কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য। এর মধ্যে রয়েছে PV-365 প্ল্যান যেখানে আপনারা প্রতিদিন ২৫০ মিনিট ভয়েস কল এবং ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও থাকবে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ।
শুধু তাই নয়, চেন্নাইয়ে বর্তমানে বিএসএনএল নিজেদের IPTV সার্ভিস চালু করেছে। অ্যান্ড্রয়েড বক্স, টিভি এবং মোবাইলে এই প্ল্যান কার্যকরী হবে। আগামী আর কিছুদিনের মধ্যে ভারতের অন্যান্য জায়গাতেও বিএসএনএল এর IPTV সার্ভিস চালু করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…