নিউজ

অনলাইনে রিচার্জ করতে গিয়ে সার্ভার সমস্যার মুখে মেট্রো যাত্রীরা

কলকাতা : মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে ‘আনলক ফোর’। আর এই ‘আনলক ফোর’-এ করোনা আবহের মধ্যেই আগামী ৮ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। তবে শুধুমাত্র সেই সব যাত্রীরাই এই পরিষেবা পেতে পারবেন, যাদের স্মার্টকার্ড থাকবে। আর তাই অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ করতে ইতিমধ্যে ভিড় জমিয়ে ফেলেছে মেট্রো যাত্রীরা। একসঙ্গে একাধিক ইউজার রিচার্জ করার ফলে সার্ভার সমস্যায় পড়ে নাকাল হতে হচ্ছে মেট্রো যাত্রীদের। যদিও ইতিমধ্যেই এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মেট্রো সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন আজ, বুধবার টেকনিক্যাল টিম একটি বৈঠক করে তড়িঘড়ি এই সমস্যার সমাধানের রাস্তা বের করবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোর চাকা ঘুরতে চলেছে। কিন্তু তার আগে এই সার্ভার সমস্যা যাত্রীদের খুবই অসুবিধায় ফেলেছে।

প্রসঙ্গত, কাউন্টারে স্মার্টকার্ড রিচার্জের ক্ষেত্রে যা যা সুবিধা পাওয়া যেত, সেইসব সুবিধা অনলাইনের মাধ্যমেও রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে পরিষেবা চালু করার দিন ঘোষণা হওয়া মাত্রই যাত্রীরা অনলাইন রিচার্জ করতে শুরু করবে তা জানা সত্ত্বেও কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না, সেই নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এর আগেও বহুবার বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে মেট্রো যাত্রীদের। আর এবার করোনা আবহের মধ্যে মেট্রো চলাচল শুরু হওয়ার আগেই অনলাইন রিচার্জ করতে গিয়ে নাকাল হতে হচ্ছে তাদের। তবে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস অনুযায়ী এই সমস্যার সমাধান কত তাড়াতাড়ি হয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026