নিউজ

কীভাবে সহজ পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, জানুন

১৯৮৮ মোটর ভেহিকেল আইনের পরবর্তীতে বর্তমানে ভারতে গাড়ি চালাতে গেলে অবশ্যই প্রয়োজন হয় একটি ড্রাইভিং লাইসেন্সের। তবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন তা নিয়ে অনেকেরই মনে দ্বিধা থাকে। তাই আমরা আপনাকে জানাবো কলকাতায় কিভাবে আপনারা খুবই সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন।

ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া- 

১. প্রথমত তাকে ১৬ বছর অথবা তার বেশি বয়সের হতে হবে যদি সে ২ চাকার ৫০ সিসির কমের গাড়ির জন্য অ্যাপ্লিকেশন জমা দেয়।

২. যদি সে ২ চাকার ৫০ সিসির অধিক কোন গাড়ির জন্য অ্যাপ্লিকেশন জমা দেয় তাহলে তাকে ন্যূনতম ১৮ বছর বয়সি হতে হবে।

৩. যদি কোন কমের্সিয়াল ভেহিকেল চালাতে হয় তাহলে ন্যূনতম ২০ বছর বয়সী হতে হবে।

৪. তাকে সমস্ত ট্রাফিক নিয়ম জানতে হবে।

৫. তার কাছে ন্যূনতম ৩০ দিনের একটি টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কিরকম ধরনের ড্রাইভিং লাইসেন্স আপনারা পেতে পারেন কলকাতায় –

১. হালকা কোন গাড়ির জন্য একটি ড্রাইভিং লাইসেন্স হয়, যেখানে ইঞ্জিন এর ক্ষমতা ৫০ সিসির বেশি হয়।

২. দ্বিতীয় টি একটি কমের্সিয়াল ভেহিকেল এর জন্য।

৩. তৃতীয় টি অটোমেটিক ২ চাকার গাড়ির জন্য যেখানে ইঞ্জিন এর ক্ষমতা ৫০ সিসির কম হয়ে থাকে।

প্রয়োজনীয় ডকুমেন্ট –

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে আপনাকে RTO এর কাছে বেশ কিছু ডকুমেন্ট পেশ করতে হবে। সেগুলি হল-

A ) বয়সের প্রমাণপত্র

১. জন্ম প্রমাণপত্র

২. যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে প্রাপ্ত শিক্ষার সার্টিফিকেট

৩. পাসপোর্ট

৪. যদি আপনি সরকারি কর্মচারী হন তাহলে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের একটি সার্টিফিকেট।

B) ঠিকানা প্রমাণপত্র –

১. পাসপোর্ট

২. ভোটার আইডি কার্ড

৩. রেশন কার্ড

৪. কোন সরকারি কর্মচারী হলে সেখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট।

৫. এলআইসি পলিসি বন্ড

আপনাকে এরমধ্যে থেকে যে কোন একটি বয়সের প্রমাণপত্র এবং একটি ঠিকানা প্রমান পত্র জমা করতে হবে। এছাড়া আরো কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে।

১. অ্যাপ্লিকেশন ফর্ম ৪

২. যদি কমের্সিয়াল ভেহিকেল এর জন্য এপ্লাই করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ৫

৩. অরিজিনাল লার্নার লাইসেন্স

৪. ৩টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ

কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য এপ্লিকেশন জমা দেবেন- 

১. প্রথমে চলে যান http://transport.wb.gov.in ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স অপশনে ট্যাপ করুন।

২. এবার অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে প্রিন্ট করুন।

৩. এবারে প্রয়োজনীয় ডিটেইল গুলি ভরুন।

৪. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করুন ফরমের সাথে।

৫. এবারে ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে RTO এর কাছে গিয়ে জমা দিন।

৬. এটি ড্রাইভিং টেস্ট এর স্লট গ্রহণ করুন।

৭. যদি আপনি সেই নির্দিষ্ট সময়ে সেই টেস্ট পাস করতে পারেন তাহলে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আপনার কাছে নিজের ড্রাইভিং লাইসেন্স চলে আসবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026