ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দু’বছর পর্যন্ত কি বাড়তে পারে লোনের ইএমআই স্থগিতের সময়সীমা? ফের শুনানি আজ

নয়াদিল্লি: করোনা আবহের মধ্যে মার্চ থেকে আগস্ট পর্যন্ত লোনের ইএমআই স্থগিত করেছিল কেন্দ্র। এবার আরও দু’বছর কি লোন ইএমআই স্থগিতের সময়সীমা বাড়তে চলেছে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বক্তব্য ঘিরে এমন জল্পনা দেখা দিয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলার শুনানি হয় বিচারপতি অশোক ভুসানের নেতৃত্বাধীন বেঞ্চে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দু’বছর ঋণের কিস্তি স্থগিত করতে পারে সরকার। কিন্তু সুদ মুকুব হবে কিনা সে বিষয়ে সব পক্ষের আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও তিনি জানিয়েছেন। তবে এই সিদ্ধান্ত দেশবাসীকে সুরাহা দেবে নাকি সুরাহার নামে এ আর এক সংকট?

প্রসঙ্গত, যখন লকডাউন শুরু হয় তখন মার্চ থেকে আগস্ট পর্যন্ত লোনের ইএমআই স্থগিত করা হয়েছিল। তখন বিভিন্ন মহলে বলা হয়েছিল বাড়ি, গাড়ি লোনের ক্ষেত্রে লোনগ্রহণকারী ব্যক্তিকে পরবর্তী সময়ে অতিরিক্ত সুদ দিতে হবে। এমনকি দিতে হবে বাড়তি অনেক ইএমআই-ও। এক্ষেত্রেও কি পরবর্তী সময়ে সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার? নাকি সত্যি আগামী দু বছর ইএমআই স্থগিত হলে পরবর্তীকালে দিতে হবে না বাড়তি সুদ বা বাড়তি ইএমআই? আজ, বুধবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। আজকে শুনানি কী বার্তা দেয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026