মালয়েশিয়া: কর্নাটকের পর এবার খোদ মালয়েশিয়ায় এমন অবিবেচক কান্ড ঘটল। কুকুরের গায়ের রং বাঘের মত। অবাক হচ্ছেন তো? এই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। বেশ কয়েকদিন আগে কর্নাটকে এমন এক ঘটনা ঘটেছিল। বাদরকে ভয় দেখাতে এক ব্যক্তি নিজের সারমেয়কে বাঘের রূপ দিয়েছিলেন। সেই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা সোশাল মিডিয়া। আর এবার পথচলতি কুকুরকে বাঘের রূপ দিয়েছে কেউ। কিন্তু কে এই অবিবেচক ব্যক্তি? যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
মালয়েশিয়া অ্যানিম্যাল এসোসিয়েশন নামক এক পশুপ্রেমী সংস্থা এই কুকুরটিকে রাস্তায় দেখতে পায়। তাঁরাই তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। পশুপ্রেমীরা অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। এমনকি অপরাধীদের খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক বলেও অনেকে সরব হয়েছেন।
প্রসঙ্গত, কুকুরের গায়ে রঙ দেওয়া ভীষণ ক্ষতিকারক। এতে কুকুরের ত্বক ক্ষতি হতে পারে। এমনকি তারা যেহেতু জিভ দিয়ে নিজের গা পরিস্কার করে থাকে, এর ফলে সেই রং পেটে গিয়েও কুকুরের শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলে চিকিৎসকরা বলে থাকেন। এসব জানা সত্ত্বেও কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও এই কুকুরটি মালয়েশিয়ার কোন এলাকার তা এখনও জানা যায়নি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…