টেক বার্তা

বাজারে এসে গেল সবচেয়ে সস্তার স্কুটার, এক চার্জে চলবে ৬০ কিমি

বিশ্বের সর্বাধিক সস্তা ফোন ও এলইডি টিভি এনে আগেই চমকে দিয়েছিল স্টার্টআপ সংস্থা ডেটেল। এবার তারা বাজারে আনতে চলেছে তাদের প্রথম দুই চাকার বৈদ্যুতিন গাড়ি। যার নাম রাখা হয়েছে ডেটেল ইজি। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে যে, স্কুটারটি দামের দিক দিয়ে যেমন সস্তা তেমনই ভরসাযোগ্য।

এই স্কুটারে রয়েছে ৬টি পাইপ-সহ ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর। যারা দ্বারা সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২৫ কিমি। অন্যদিকে ব্যাটারির ফুল চার্জ হতে সময় লাগবে ৭-৮ ঘন্টা। চার্জ সম্পন্ন হওয়ার পর স্কুটারটি ৬০ কিলোমিটার অবধি চলবে।

সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল এটি চালাতে প্রয়োজন নেই কোনও ড্রাইভিং লাইসেন্সের। একইসাথে লাগবে না কোনো শংসাপত্র। সংস্থার তরফে বলা হয়েছে এই স্কুটারটি প্রধানত কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। স্কুটারের সাথে বিনামূল্যে মিলবে হেলমেটও।

দুর্দান্ত এই স্কুটারটির দাম হিসেবে নির্ধারিত হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। জিএসটি মিলিয়ে এই দাম স্থির করা হয়েছে। স্কুটারটি কেনা যাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026