একাধিক পুরুষের প্রেমে পড়া কখনোই অস্বাভাবিক নয়, স্পষ্ট মত রাধিকার

তাঁকে নিয়ে চলা কোনোরকম বিতর্ককেই যে তিনি কেয়ার করেন না তা বহুবার জানিয়েছেন বলি অভিনেত্রী রাধিকা আপ্তে। একাধিক বার ন্যুড ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেও সব সময়েই ক্রস ব্যাটে ছক্কা হাঁকাতে পছন্দ করেন অভিনেত্রী।

প্রেম ভালোবাসা নিয়েও তাঁর অভিমত অত্যন্ত খোলামেলা। একটি সাক্ষাৎকারে রাধিকা জানান এক মানুষের জীবনে একাধিক প্রেম আসাটা বিস্ময়কর নয়। ঠিক যেমন ভাবে একজনের একই সঙ্গে নাচ-গান দুটোই ভালো লাগে, তেমনই একাধিক মানুষের প্রতিও একই সঙ্গে প্রেমে পড়া যায়।

ব্যক্তিগত ভাবেও তিনি সময়ে সময়ে একাধিক পুরুষের প্রেমে পড়েন বলেও খোলাখুলি স্বীকার করেন অহল্যা। কারোর সান্নিধ্যে, আবার কারোর শারীরিক আকর্ষণেও তাঁর প্রতি প্রেমের অনুভব জাগে। তুষার কাপুর, বিবেক ওবেরয় বা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মত একাধিক তারকার সঙ্গেও রাধিকার নাম জড়িয়েছে বহুবার।

ব্রিটিশ সুরকার বেনেডিক্টের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গোপন রেখেছিলেন বহুদিন যাবৎ। ২০১১ সাল নাগাদ নাচ শেখার উদ্দেশ্যে ব্রিটেনে পাড়ি দেন অভিনেত্রী। সেখানেই আলাপ হয় বেনেডিক্ট টেলরের সঙ্গে। শুরু হয় প্রেম। ২০১২ তে লন্ডনে রেজিস্ট্রি ম্যারেজ করে নেন উভয়ে।

রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে হলেও একসঙ্গে পাকাপাকি থাকতে উভয়েই পছন্দ করেন না বলেও জানান রাধিকা। রাধিকা কর্মসূত্রে মুম্বইয়ে ব্যস্ত, অন্যদিকে বেনেডিক্ট লন্ডনে। একসঙ্গে না থাকলেও রাধিকা-বেনেডিক্ট উভয়ে মাঝে মধ্যেই যাতায়াত করেন একে অপরের কাছে।

রাধিকার চিন্তা ভাবনা নিয়ে কখনোই কোনো বিরোধ করেন নি স্বামী বেনেডিক্ট, এও জানান তিনি। বিয়ের পরও রাধিকার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় ইন্ডাস্ট্রিতে, যদিও সে বিষয়ে কোনোরকম মুখ খোলেন নি রাধিকা। বর্তমান কোভিড পরিস্থিতিতে লন্ডনের বাড়িতে স্বামীর সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৫ সালে পড়ুয়া থাকাকালীনই ‘বাহ! লাইফ হো তো এইসি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ফিল্ম কেরিয়ার শুরু করেন রাধিকা। ৭টি ভাষায় পারদর্শী এই অভিনেত্রী হিন্দি ছবি ছাড়াও বাংলা, তেলুগু, মালায়লাম ও ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন।

‘শোর ইন দ্য সিটি’, ‘কাবালি’, ‘বদলাপুর’, ‘প্যাডম্যান’ ‘অন্তহীন'(বাংলা) ইত্যাদি উল্লেখযোগ্য ছবির পাশাপাশি ‘অহল্যা’ নামে একটি জনপ্রিয় শর্ট ফিল্মেও কাজ করেছেন রাধিকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026