টেলিকম পরিষেবা জগতে জনপ্রিয় নাম রিলায়েন্স জিও। দুর্দান্ত রিচার্জ প্ল্যানের পাশাপাশি ফোর-জি ফিচার ফোন এনেও চমকে দিয়েছিল এই সংস্থা। তবে এবার জিওকে টেক্কা দিতে বাজারে আসতে চলেছে এইচএমডি গ্লোবালের নতুন ফিচার ফোন। জানা গিয়েছে, সম্প্রতি এই ফিচার ফোনটি FCC ডকুমেন্টেশন পাস করে গিয়েছে। আশা করা হচ্ছে, খুব সহজেই জিওর ফিচার ফোনকে পেছনে ফেলতে পারে এই নতুন ফোনটি।
TA-1316 নামাঙ্কিত এই ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক-
1. এই ভার্সনটি হবে ডুয়াল সিম সাপোর্টেড। পাশাপাশি জিএসএম, এলটিই এবং WCDMA নেটওয়ার্ক সাপোর্ট করবে। অর্থাৎ গ্রাহকেরা তাদের ইচ্ছেমতো সিম ব্যবহার করতে পারবেন।
2. ফোনটিতে রয়েছে ভিজিএ ক্যামেরা। একইসাথে থাকবে এফএম রেডিও এবং ব্লুটুথ সাপোর্ট।
3. একটি রিমুভেবল 1150 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
4. রয়েছে বেসিক AU – 18U নোকিয়া চার্জার, wh-108 ইয়ারফোন এবং 1 মিটার দীর্ঘ CA-190CD ইউএসবি কেবল্।
উল্লেখযোগ্য বিষয় হল এই ফিচার ফোনটির রেডিয়েশনের পরিমান মাত্রাতিরিক্ত নয়। যদিও ফোনটিকে কবে লঞ্চ করা হবে তা স্পষ্ট জানানো হয়নি। তবে, Nokia 7.3, Nokia 6.3 এবং Nokia 2.4 এর পরে এবার আসতে চলেছে নতুন একটি LTE ফিচার ফোন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…