বিনোদন

সুশান্তের মৃত্যুর দিন ঘরে এসেছিল এক রহস্যময়ী মহিলা, জটিল হচ্ছে রহস্য

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমনকি তার মৃত্যুর দুমাস পরেও ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। সম্প্রতি, একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যা সবার মনে তৈরি করেছে একাধিক প্রশ্ন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক অচেনা মহিলাকে। একই সাথে প্রশ্ন উঠেছে কালো ব্যাগ হাতে থাকা আরও একজন ব্যক্তিকে নিয়েও।

একটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে এক মহিলাকে, যার পরনে রয়েছে সাদা-নীল চেক শার্ট এবং লাইট ব্রাউন ট্রাউজার। ১৪ই জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুর দিন তিনি ওই বিল্ডিংয়ে এসেছিলেন অথচ তাকে চেনেন না কোনো বাসিন্দাই। এখানেই দানা বেঁধেছে কৌতুহল, কেন ওই মহিলা সেদিন বিল্ডিংয়ে এসেছিলেন?

ভিডিও ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে সুশান্তের দেহ বাড়ি থেকে বের করার সময় ওই মহিলা সেখানে যান। শুধু তাই নয় পুলিশের পাশ কাটিয়ে তিনি ভিতরেও প্রবেশ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি সুশান্তের ফ্ল্যাটের ভেতরেই গিয়েছিলেন কারণ অন্যান্য বাসিন্দারা তার সম্পর্কে কিছুই জানেন না। এরপর তাকে সুশান্তের বিল্ডিং ম্যানেজারের সাথে কথা বলতে দেখা যায়।

অন্যদিকে সুশান্তের ঘরের ফরেনসিক টেস্টের যে ভিডিও ফাঁস হয়েছিল সেখানে কালো টিশার্ট পরিহিত এক ব্যক্তিকে হাতে কালো ব্যাগ নিয়ে দেখা যায়। এদিকে এই ফুটেজে ওই রকমই একজন ব্যক্তির সাথে কথা বলতে দেখা যায় এই মহিলাকে। এছাড়াও, যতক্ষণ না পর্যন্ত সুশান্তের দেহ ফ্ল্যাট থেকে বের করে অ্যাম্বুলেন্সে ওঠানো হয় ততক্ষণ পর্যন্ত তিনি তার আশে পাশেই ছিলেন।

কারও কারও মতে কালো টিশার্টের ব্যক্তি সুশান্ত সিং রাজপুতের বিল্ডিং ম্যানেজার। তবে এই রহস্যময়ী মহিলা কী করতে ফ্ল্যাটে গিয়েছিলেন এবং তিনি আসলে কে, সেই তথ্য দিতে পারছেন না কেউই। উল্লেখযোগ্য, প্রথম থেকেই সুশান্তের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। কারও মতে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। এই পরিস্থিতিতে সুশান্তের ফ্ল্যাটে অচেনা মহিলার প্রবেশ সেই আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026