অফবিট

ব্যবহার করা পি.পি কিট এবং মাস্ক দিয়ে তৈরি করলেন ইট, প্রশংসা নেট দুনিয়ায়

শ্রেয়া চ্যাটার্জি – বিনিশ দেসাই, নামের এই যুবক গুজরাটের বাসিন্দা, তিনি ‘ভারতের রিসাইকেল ম্যান’ নামে পরিচিত। বি.ডিরিমকোম্পানির তিনি প্রতিষ্ঠাতা। এই কোম্পানির মূলত কাজ হলো বিভিন্ন বর্জ্র পদার্থ দিয়ে পুনরায় শিল্পজাত পদার্থ তৈরি করা। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রান্ত নানান রকম বর্জ্র পদার্থ তৈরি হচ্ছে। যথা ব্যবহৃত পি.পি.ই. কিট, ব্যবহৃত মাস্ক ইত্যাদি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সমীক্ষা অনুযায়ী, প্রতিদিন ১০১ মেট্রিক টন করোনা ভাইরাস সংক্রান্ত বর্জ্র পদার্থ তৈরি হচ্ছে। অন্যান্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ যোগ করলে তা হয় প্রায় প্রতিদিন ৬০৯ মেট্রিক টন।

বিনিশ জানান, “মুখের মাস্ক এখন প্রত্যেকের সঙ্গী হয়ে উঠেছে। অনেকেই এমন মাস্ক ব্যবহার করেন যেগুলি একবার ব্যবহার করার পরেই ফেলে দিতে হয়। তখন আমিও ভাবলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে তো আমি ইট বানাই, তাই এই ফেলে দেওয়া মাস্ক দিয়ে ইট বানালে কেমন হয়।” এই ইট গুলি বানানো হচ্ছে ৫২% ছেঁড়া পি.পি.ই.কিট, ৪৫% কাগজ, এবং ৩% আঠা জাতীয় কোন পদার্থ দিয়ে।

এই ইট বানানোর পরে তাকে নিয়ে যাওয়া হয় কাছাকাছির কোন ল্যাবরেটরীতে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরে এগুলি ব্যবহারযোগ্য করে তোলা হয়। সরকারি ল্যাবরেটরি থেকে একে ব্যবহারের যোগ্য বলে জানানো হয়েছে। এই ইট জল এবং আগুন নিরোধক। দামেও বেশ সস্তা। এক একটি ইটের দাম ২.৮ টাকা। বিনিশ এর ইচ্ছা সেপ্টেম্বর থেকে তিনি তার কাজ পুরোদমে শুরু করবেন। এই বর্জ্র পদার্থ গুলির সংগ্রহ করে ৭২ ঘন্টা ফেলে রাখা হয়। তারপরে এগুলিকে টুকরো টুকরো করে কাটা হয়। তারপরে কাগজের মন্ড সঙ্গে ভালো করে মাখা হয়। এইভাবে যদি বর্জ্য পদার্থ কে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায় তাহলে পরিবেশ অনেকটা দূষণমুক্ত হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026