বিনোদন

গুডনিউজ! মা হচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

গুডনিউজ দিলেন জনপ্রিয় টেলিভিশন দম্পতি পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল বর্মা। সামাজিক বিয়ের আগেই স্বামীর সঙ্গে ‘বেবি বাম্পের’ ছবি শেয়ার করলেন পূজা।আর তাতেই অভিনন্দনে ভেসে গেল পূজার ইনস্টাগ্রাম পেজ।পূজা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তার থাকার ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে বলেছেন: “A big thank u to @nikhilapalat & @tajlandsend for this #staycation and all the pampering as it was much needed to me especially in this time. #soontobemommy #soontobepapa #soontobeparents @kunalrverma (sic)”

২০১৭ তে এনগেজমেন্ট পর্ব সেরে ফেলার পর, চলতি বছরের মার্চ মাসে এই দম্পতি কোর্ট ম্যারেজ সেরে ফেলেন। কথা ছিল এই বছরের ১৫ই এপ্রিলে তাঁরা সোশ্যাল ম্যারেজ করবেন, কিন্তু সে গুড়ে বালি। লকডাউনকে উপেক্ষা করবে কার সাধ্যি? তাই বিয়েকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত এই তারকা দম্পতি।

তবে, পূজা এবং কুনাল, তাদের প্রথম সন্তান আসার পরে একটি সোশ্যাল ম্যারেজের পরিকল্পনা করবেন বলে প্রকাশ করেছেন। বিয়ে নিয়ে তাঁদের যা যা পরিকল্পনা ছিল সব পালন হবে ডেলিভারির পর।কিন্তু এখন পুরদমে মাতৃত্বের অনুভূতিতে ভেসে রয়েছেন বছর ৩৩ এর পূজা।

কখনো পূজা দর্শকদের মধ্যে ছড়িয়েছে লাভেরিয়া আবার কখনো টালিউডের সুপারস্টারকে চ্যালেঞ্জ করেছে।স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান তুঝ সং প্রীত লাগাই সাজনায় তিনি বৃন্দার চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এছাড়াও তিনি বেশ কয়েকটি বাংলা, তেলেগু, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক সিনেমাতে কাজ করেছেন। তাকে দেখা গিয়েছিল হিমেশ রেশমিয়া’র 2016 সালের মিউজিক ভিডিও ‘আপন সে মৌসিকি’তে। এছাড়াও পূজা তাঁর ‘পাপ’ ওয়েব সিরিজে বেশ দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026