বিনোদন

Shruti Das: ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস ফাঁস করলেন নিজের আসল বয়স

ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। শুরু থেকেই অভিনয়ের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছিলেন দর্শকদের। তবে রুপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষের শিকার হননি অভিনেত্রী। সেই সমস্ত মন্তব্যকে পিছনে ফেলে আজ তিনি অভিনয় জগতে প্রতিষ্ঠিত। ইতিমধ্যে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে নোয়ার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। আপাতত তিনি বিরতিতে রয়েছেন। বর্তমানে তিনি নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত।

ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা যেকোনো অভিনেত্রীরাই নিজেদের বয়স নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে হন। তারা কখনোই প্রকাশ্য মিডিয়ায় নিজেদের বয়স বলতে রাজি থাকেন না। তবে একথা সকলেই জানেন ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস বরাবরই একটু ঠোঁটকাটা সভাবের। তিনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। যার জন্য থেকে থেকেই বিতর্কে জড়ান অভিনেত্রী। তিনি অভিনয় জগতে পা রাখার পর থেকে কম বিতর্কে জড়াননি। এমনকি নেটিজেনদের কাছে থেকে থেকেই কটাক্ষের শিকার হন তিনি। তবে সম্প্রতি তিনি নিজেই নিজের বয়স জানিয়েছেন সকলকে। তার বয়স পঁচিশ বছর চারমাস।

অভিনেত্রী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। ‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকেই তাদের এই সম্পর্কের সূত্রপাত। কারণ এই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই, তবে সেই নিয়ে তারা কোনদিনই চিন্তিত ছিলেন না। প্রথমে অভিনেত্রীর বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিতে রাজি না থাকলেও বর্তমানে দুপক্ষই মেনে নিয়েছেন তাদের সম্পর্ককে। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের একসাথে সময় কাটানোর ঝলক দেখা যায়। অভিনেত্রী একবার জানিয়েছিলেন, তার মা শুরুতেই তার সাথে পরিচালকের একটা সম্পর্ক হতে পারে এই ভবিষ্যদ্বাণী করে তাকে সাবধান করেছিলেন, কিন্তু সেইসময়ে তিনি তার কথায় পাত্তা দেননি। পরে অবশ্য তার মার ভবিষ্যৎবাণীই সত্যি হয়। আপাতত অভিনেত্রীর অনুরাগীরা তাকে নতুন চরিত্রে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।

Rahit Roy

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026