আমফানের পর দেশজুড়ে তাপমাত্রার পারদ আরও বাড়বে, সতর্কবার্তা হাওয়া অফিসের
ঘূর্ণিঝড়ের তান্ডব শেষ। এবার শুরু হবে গরমের দাপট। IMD বা India Meterological Department সতর্কবার্তা দিয়েছে যে উত্তর পশ্চিম, মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকাতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়বে। আবহবিদরা মনে করছেন, এই তীব্র উত্তাপের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এমনকি উপকূলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে।
আবহবিদরা এটাও বলেছেন কোথাও কোথাও তাপমাত্রার পারদ বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ও হতে পারে। মূলত উত্তর পশ্চিমের শুকনো ও গরম হাওয়া উত্তর পশ্চিম ও মধ্য ভারতের ওপর দিয়ে যাওয়ার কারণে এই তাপমাত্রার এত পরিবর্তন হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর আমফান ও আবহাওয়া বদলের এক অন্যতম কারণ বলে মনে করছেন আবহবিদরা।
শনিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। কোনো কোনো জায়গাতে গতকাল তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি ছিল। কোনো জায়গাতে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। রাজস্থানে শনিবাসার তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। দেশের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল গতকাল। আগামীদিনেও তাপমাত্রা অনেক বেশি বাড়বে বলে জানাচ্ছে আবহবিদরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…