বিনোদন

করোনার হানা বলিউডে, আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা

কৌশিক পোল্ল্যে: আবারো বলিপাড়ায় মিলল করোনা আক্রান্তের হদিশ। বারেবারে স্টুডিওপাড়ার অন্দরে কোপ মেরে নোভেল করোনা বুঝিয়ে দিচ্ছে সহজেই চলে যাবার পাত্র সে নয়। লকডাউন খানিক শিথিল হতেই একদিনেই এদেশে রেকর্ড পরিমান করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আশঙ্কার মেঘ জোরালো হতে থাকলেও সাধারন মানুষকে নেহাতই দায়ে পড়ে বাইরে বেরোতেই হচ্ছে কাজের তাগিদে। একের পর এক তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক বাড়ছে ফিল্মসিটিতে।

এবার করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কিরন কুমার। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার শরীরে করোনার উপস্থিতির কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। তার শরীরে করোনা টেস্ট পজিটিভ দেখা দেওয়ার পর গত ১৪ই মে থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সেই সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন কোয়ারেন্টাইনে একথা জানিয়ে দেন কিরন জি।

কোভিড উপসর্গ দেখা দেওয়ার পরও তার শরীরে জ্বর বা গলা ব্যথার কোনো লক্ষন ধরা পড়েনি। করোনা পজিটিভ হওয়ার পরও তার শরীরে কোনো উপসর্গ নেই ফলে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। ‘তেজাব’, ‘খুদা গাওয়া’, ‘ধড়কন’ প্রভৃতি ছবিতে বেশ দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026