ভয়ংকর বিপদ! এবার লকডাউনে যাচ্ছে সূর্য
শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য যখন প্রায় গোটা বিশ্বজুড়ে লকডাউন চলছে। তখন মহাকাশেও এ লকডাউনের প্রভাব পড়েছে। সূয্যিমামাও নাকি এই লকডাউনের আওতায় এবার পড়তে চলেছে। আর তার প্রভাব যে শুধুমাত্র মহাকাশে পরবে তা নয়, তার কুপ্রভাব এবার পড়তে চলেছে পৃথিবীতেও। কিন্তু বিষয়টি ঠিক কেমন হতে চলেছে? এর উত্তরে বিজ্ঞানীরা জানালেন, দিনের বেলা যে সূর্যের তাপে চারিদিক ফুটিফাটা, সেই সূর্যের তাপমাত্রাই নাকি আস্তে আস্তে কমতে শুরু করবে। যার ফলে পৃথিবীর তাপমাত্রা কমে গিয়ে, ক্রমশ হিমশীতল হয়ে পড়বে।
এই সময়সীমাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘সোলার মিনিমাম’। এর কুপ্রভাব পড়বে পৃথিবীতে। কসমিক রে সূর্য থেকে বের হওয়ার ফলে মহাকাশে প্রভাব পড়ার সাথে সাথে প্রভাব পড়বে পৃথিবীতেও। মহাকাশচারীদের ক্ষতি হবে, পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি হবে, ভূমিকম্প হবে, বজ্রপাতের সংখ্যা বেড়ে যাবে। সব মিলিয়ে চিন্তায় বিজ্ঞানীদের কপালে বেশ ভাঁজ পড়তে শুরু করেছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস করে কমে যাবে। এর প্রভাব পড়বে খাদ্য দ্রব্য উৎপাদনের ওপর।
১৮১৬ সালেও এমন দিন এসেছিল। যে বছরটা গ্রীষ্মকাল ছাড়াই অতিবাহিত হয়েছিল। বীভৎস গরম কালে সূর্যের তাপমাত্রা কমবে, এ কথা শুনলে মনে মনে আনন্দ হতেই পারে। কিন্তু এর প্রভাব বেশ ভয়ঙ্কর, এমনটাই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। ২০২০ সাল শুরু হয়েছে করোনা ভাইরাস নামে এক মারন ভাইরাসের থাবা দিয়ে। এরপরে প্রকৃতির এমন খেলা চলতে থাকলে মানুষের পক্ষে কতদিন স্বাভাবিক ভাবে বেঁচে থাকা সম্ভব, এটাই প্রশ্নের সৃষ্টি করেছে। তবে মানুষ চিরকালই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠে নিজের মতন করে বাঁচতে শিখেছে। প্রকৃতিকে জয় করার ক্ষমতা মানুষের রয়েছে। হয়তো সময় লাগবে, হয়তো আরও খানিকটা বুদ্ধি প্রয়োগ করতে হবে। তবে মানুষই পারবে সব কিছুকে কাটিয়ে, নতুন জীবন শুরু করতে।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…