ভাইরাল & ভিডিও

একটা-দুটো নয়, ৮ বউকে নিয়ে সুখে সংসার করছেন এই যুবক

আমরা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন অনেক ঘটনার কথা জানতে পারি, যা শুনলে রীতিমত অবাক হতে হয়। ছোটবেলায় গল্পে শুনতাম আগেকার দিনের রাজারা একাধিক রাজ্যের রাজকন্যাদের বিয়ে করে সংসার করতেন। তবে বাস্তবে বর্তমানে এমন ঘটনা দেখা যায় না বললেই চলে। একের অধিক বিয়ে করা এখন আইন বিরুদ্ধ। তবে সম্প্রতি এক যুবকের কথা জানা গিয়েছে যিনি আটবার প্রেমে পড়েছেন এবং আটবারই বিয়ে করেছেন। বর্তমানে নিজের ৮ বউকে নিয়ে সুখে সংসার করছেন একই ছাদের তলায়। উল্লেখ্য, তাদের মধ্যে কোনো রকম কোনো বিবাদ নেই।

থাইল্যান্ড নিবাসী এই যুবকের নাম ওং দাম সোরোত। তিনি পেশায় একজন ট্যাটু শিল্পী। তার ব্যক্তিত্ব মহিলাদের আকর্ষণ করে তার দিকে। তাকে দেখেই প্রেমে পাগল হয়ে যান তারা। এইভাবেই এক এক করে বর্তমানে থাইল্যান্ডের এই যুবক ৮ মহিলার স্বামী হয়েছে। তাদের মধ্যে একজনের একটি ছেলে রয়েছে এবং দুজন এই মুহূর্তে অন্তঃসত্ত্বা। প্রত্যেকেই পালা করে অপেক্ষা করেন নিজের স্বামীর সাথে সহবাস করার জন্য। কারোরই কোন অভিযোগ নেই সোরোতের উপর। তাদের বক্তব্য সোরোত খুবই যত্নবান একজন পুরুষ। তিনি সকলের ভীষণভাবে খেয়াল রাখেন। সম্প্রতি তাদের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

জানা গিয়েছে, সোরোত তার প্রথম স্ত্রীকে এক বন্ধুর বিয়েতে দেখেছিলেন। সেখানেই তারা দুজন দুজনের প্রেমে পড়ে যান। পরে তারা বিয়ে করেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। দ্বিতীয় বউয়ের সাথে বাজারে প্রথম দেখা হয়েছিল তার। পরে তারা বিবাহিত হন। তিনি বিবাহিত সেকথা জানা সত্ত্বেও তাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন তিনি। তৃতীয় স্ত্রীর সঙ্গে তার হাসপাতালে দেখা হয়েছিল।

এরপর এক এক করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ , সপ্তম, অষ্টম বউয়ের স্বামী হয়ে ওঠেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার কখনো ঘুরতে গিয়ে আবার কখনো মন্দিরে বারবার প্রেমে পড়েছেন তিনি। আর মেয়েরাও তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছেন বারবার। সম্প্রতি থাইল্যান্ডের এই যুবকের কথা সামনে আসতেই অবাক হয়েছেন মানুষজন। তার কথা এখন মিডিয়াতে রীতিমতো চর্চিত। বর্তমান যুগে এমন ঘটনা ঘটতে পারে তা ধারণাতেই ছিলনা নেটিজেনদের। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এমন খবর সামনে আসার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে গিয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026