সোশ্যাল মিডিয়া হলে এমন একটি জায়গা যেখানে আপনারা মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও দেখতে পান যেগুলো হয়তো আগে কোনদিন প্রত্যক্ষ করার সুযোগ হয়নি আপনার। বাংলা পরিধানের ভাষায়, যাকে বলে ভাইরাল ভিডিও। রানু মন্ডল এর গান থেকে নতুন বউয়ের মজার নাচ, কিংবা বৃদ্ধ-বৃদ্ধার নানা রকমের মজার কান্ড কারখানা, সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ সবই আমাদের মুঠোফোনে বন্দী। নিজের মোবাইলে নানা রকমের ভিডিও করে আজকাল সকলে শেয়ার করতে পারছেন সোশ্যাল মিডিয়ায়, তার জন্য লাগছে না কোন টাকা। তার সঙ্গেই যদি কোনভাবে আপনার ভিডিও মানুষ পছন্দ করেন, তাহলে একেবারে কেল্লাফতে!
সেরকমই ঘটল এবার। একটি খুদের একটি ছোট্ট ভিডিও ফেসবুকে তুমুল ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মা তার ছোট্ট মেয়েকে পড়াতে বসাতে চাইছেন। কিন্তু সে কিছুতেই বসবে না। একেবারে নাছোড়বান্দা অবস্থা। রীতিমতো কান্নাকাটি জুরে দিয়েছে সেই ছোট্ট মেয়ে। শেষে বলছে কিনা, বাড়িতে ঘর মোছার কাজ পর্যন্ত করতে পারি, কিন্তু স্কুলে সে যাবে না। এমনকি এ ও বলছে, রাজমিস্ত্রি হয়ে সে নাকি পৃথিবীর সব স্কুল ভেঙে দেবে, কিন্তু তবুও স্কুলে যাবে না।
এমনকি তার মার পর্যন্ত ভয় নেই, মায়ের মার খেয়েও সে স্কুলে যেতে নারাজ। ভিডিওতেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই উপচে পড়েছে কমেন্টের ভিড়। শেয়ার হচ্ছে দেদার, করোনাভাইরাস এর জন্য যেখানে দু বছর হতে চলল স্কুল সমস্ত বন্ধ, সেখানেও সেই মেয়েটির এরকম কেন অবস্থা? আসলে বাচ্চা মেয়েটির মা বলছেন, আগে এই মেয়েটির স্কুল যেতে পছন্দ করত। কিন্তু যখন থেকে করোনাভাইরাস এর কারণে স্কুল বন্ধ হয়েছে, তখন থেকে স্কুলের প্রতি এত অনীহা তৈরি হয়েছে তার।
একদিকে যেমন বাচ্চাদের স্কুল খুলেনি, অনলাইনে ক্লাস চলছে তাদের, তিনি তাদের পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে ক্ষতি। এর ফলে বহু বাচ্চাই পড়াশোনায় অংশগ্রহণ করতে চাইছে না, অনলাইন শিক্ষায় আর কতটাই শেখা যায়! এভাবে কি আর পড়াশোনা হয়! তাই কার্যত এই কারণেই এই মেয়েটি চিৎকার জুড়েছে বাড়িতে। ভিডিওটি দেখে নেটিজেন সমাজের কমেন্ট, “এই মেয়ে ধন্যি মেয়ে।” কেউ আবার লিখছেন, “আসলে এটা ওর দোষ নয়, এটা করোনার দোষ।” অনেকে আবার সরাসরি সরকারকে কটাক্ষ করেছেন, কারণ তারা নাকি স্কুল খুলতে অপারগ। তবে যাই হোক আপাতত এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল তো বটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…