খেলা

দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে IPL 2020 : কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

আইপিএল নিয়ে অনিশ্চয়তার মধ্যে সরকারের তরফে এলো বড় খবর। আজ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, বিসিসিআই সহ জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে যদি দেশে কোনও টুর্নামেন্ট আয়োজিত হয়, তবে সেটি ক্লোজড ডোর আয়োজিত করতে হবে।’ অর্থাৎ যদি এইবছর আইপিএল আয়োজিত হয় তাহলে তা দর্শকদের অনুপস্থিতিতেই খেলা হবে।

সরকারের এই সিদ্ধান্তের পরে বিসিসিআই যদি আইপিএল আয়োজন করে, তবে দর্শকদের ছাড়াই এই টুর্নামেন্টটি আয়োজন করতে হবে। আইএএনএসের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় ক্রীড়া সচিব রাধে শ্যাম জুলানিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো টুর্নামেন্ট যদি এড়ানো না যায় তবে এটি ক্লোজ ডোর আয়োজন করতে হবে এবং যাতে মাঠে একসাথে অনেক দর্শক না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন : আরও সঙ্কটে IPL, প্রথম ম্যাচের কোন টিকিট বিক্রি করা হবে না, জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার

ক্রীড়া সচিব আরও বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রকের জারি করা এই নির্দেশ বিসিসিআই সহ সকল জাতীয় সংস্থাকে অনুসরণ করতে বলা হয়েছে।’ সরকারের এই নির্দেশ থেকে এখন এটাই স্পষ্ট যে, বিসিসিআই যদি আইপিএল আয়োজন করে তবে তা ক্লোজড ডোরই আয়োজন করতে হবে। যদিও এই বিষয়ে বিসিসিআই এর থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে, সেখানেই পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করা হবে।

তবে কোনো কোনো সূত্রে জানা যাচ্ছে, বিসিসিআই হয়তো ক্লোজড ডোর আইপিএল আয়োজনই করবে। সেক্ষেত্রে এবারের আইপিএল হবে পুরোপুরি টিভিতে। এখনো ফ্রাঞ্চাইজিগুলোর তরফেও কিছু জানানো হয়নি এই বিষয়ে। বিসিসিআই এর তরফে আজ জানানো হয়েছে আইপিএলে ১৫ই এপ্রিলের পর থেকেই সমস্ত বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026