বিনোদন

সুশান্তের মৃত্যুর পর যেসব অভিনেতা-অভিনেত্রীদের ইমেজ যাচ্ছে পাল্টে, জানুন কিভাবে

কৌশিক পোল্ল্যে: ক্রমশ চাপ বৃদ্ধি পাচ্ছে বলিউডের একাংশের। নামিদামি প্রযোজক থেকে শুরু করে পরিচালক ও সেলেবরা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের শিকার হয়েছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এবার প্রতিক্রিয়া হিসেবে বাড়তি চাপ ফেলতে পারে এই সকল তারকাদের ক্যারিয়ারে তা প্রতিনিয়ত বাড়তে থাকা অনলাইন আন্দোলনে যথেষ্ট স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই বিহারের মোজাফফরপুরে করণ জোহর, সালমান খান, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর সহ মোট আটজনের বিরুদ্ধে আইনি অভিযোগ আনা হয়েছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায়।

এর পাশাপাশি নেপোটিজমের ধ্বজা ভেঙে মহেশ ভাট ও করণ জোহরদের বয়কটের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। সুশান্তের মৃত্যুর পিছনে এই সকল পরিচালক ও অভিনেতাদের বড়সড় চক্রান্ত রয়েছে বলেই ধারণার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্রোফাইলকে হুহু করে আনফলো করতে শুরু করেছেন করন জোহার। বর্তমানে ট্যুইটারে তিনি মাত্র ৮ জনকে ফলো করছেন।

একই ঘটনা ঘটছে অপর দিক থেকেও, মাত্র এই কদিনেই ইনস্টাগ্রামে ফলোয়ার কমেছে ১ মিলিয়নের কাছাকাছি। বিগত পাঁচ দিনে আলিয়াও হারিয়েছেন তার দু’লক্ষ ফলোয়ার। পাশাপাশি সোনাম কাপুরের অ্যাকাউন্টটিও ৪৫ হাজার মানুষ আনফলো করে দিয়েছেন। ‘কফি উইথ করণে’ অতিথি হিসেবে উপস্থিত আলিয়া অভিনেতা সুশান্তকে চিনতে অস্বীকার করেন এবং সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল। এর পাশাপাশি অভিনেতা সুশান্তকে খুন করার কথা বলেন আলিয়া, পরে অবশ্য অভিনেতার প্রতি এ বিষয়ে ক্ষমা চেয়ে নেন।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর পর তাকে নিয়ে করন জোহর শোক বার্তা মূলক পোস্ট করলেও সেই পোস্ট কিরে শুরু হয় চূড়ান্ত ট্রোল। পরিচালক করণ এর কারণে বহু ছবি হাতছাড়া হয়েছে সুশান্তের এমনটাই অভিযোগ। তার উপর সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে কঙ্গনা রানাওয়াতের ভিডিও। সুশান্তের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পরামর্শ দিতে এসে তীব্র কটাক্ষের শিকার হন অনিল কন্যা সোনাম কাপুর। অর্থাৎ বলিউডের চিরাচরিত রাজত্বের সিংহাসন যে নড়বড়ে হতে বসেছে সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026