ভারতবার্তা ওয়েবডেস্ক: লকডাউনের শুরু থেকে বন্ধ ছিল বেশিরভাগ ব্যাংক। কিন্তু তারপর ধীরে ধীরে খুলে যায় সমস্ত ব্যাংকগুলি। ব্যাংকগুলি খোলার পর ব্যাংকের গ্রাহকদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংকের তরফে। এরকমই তিনটি বিশেষ সুবিধা যেগুলি এই লকডাউনে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের দেওয়া হচ্ছে দেখে নিন।
১. আগামী ৩০শে জুন পর্যন্ত যে কোনো ব্যাংকের এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এরজন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবেনা গ্রাহককে। ৩০শে জুন পর্যন্ত সমস্ত ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ডে এই সুবিধা থাকবে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অনেক ব্যাংকের গ্রাহকদের বাড়ি থেকে তার ব্যাংকের এটিএম অনেকটাই দূরে। তাই এই লকডাউনে টাকা তুলতে এরকম গ্রাহকদের যাতে অসুবিধা না হয় তারজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. লকডাউনের জন্য ইএমআইয়ে তিনমাসের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ১লা মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত যেসমস্ত ইএমআইয়ের পেমেন্ট করার কথা ছিল সেগুলোর ক্ষেত্রে তিনমাসের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাংক।
৩. অনলাইন লেনদেনে দিতে হবে না কোনো চার্জ। ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দিতে হবে না কোনো IMPS চার্জ। এর আগে IMPS চার্জ হিসেবে পাঁচ টাকা এবং GST অতিরিক্ত দিতে হতো। সেটাই এখন দিতে হবেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…