ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে মুহুর্মুহু। তার মাঝেই শোনা গেল এক বিস্ময়কর তথ্য। রণ মজুমদার শাহ যিনি বায়োকনের সহ প্রতিষ্ঠাতা তিনি মনে করছেন, ভারত মাত্র একবছরের মধ্যেই তৈরি করবে করোনার ভ্যাকসিন। দেশে আক্রান্ত ছাড়িয়েছে ২৭,০০০ এবং মৃত্যু হয়েছে ৮০০ বেশি মানুষের। এই মূহুর্তে সারা বিশ্ব তোলপাড় করোনার বিরুদ্ধে লড়াই করার মোক্ষম অস্ত্রের সন্ধানে।
আর এরই মাঝে রণ মজুমদার শাহ জানালেন, আগামী একবছরের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে হাজির হবে ভারত। শুক্রবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, এখন বিশ্ব জুড়ে যে ভাইরাসের বিরাজ চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভ্যাকসিন তৈরিতে তিনটি সংস্থা গবেষণা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশে প্লাজমা থেরাপি শুরু হওয়া দরকার। এছাড়া তিনি আরও উচ্চপদস্থ আধিকারিকদেরকে এব্যাপারে পরামর্শ দিয়েছেন। যদিও করোনায় প্লাজমা দান করবেন বলে জানিয়েছেন হাবরার তরুণী।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, জিনের গঠন পাল্টে কোভিড-১৯ নিজেকে পরিবর্তন করে ফেলেছে। সংক্রমণের একদম শুরু থেকে আজ অবধি এই ভাইরাস নিজেকে ক্রমে বদলেই চলেছে। যার ফলে বিজ্ঞানী থেকে শুরু করে ভাইরোলজিস্টরাও হিমসিম খাচ্ছে এই ভাইরাসের গতিবিধি নির্ণয়ে। যদিও আশার আলো বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়ে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…