বিনোদন

রমজানের শুরুতে পরিবারের সঙ্গে ইফতারে যোগ দিলেন নুসরত জাহান

কৌশিক পোল্ল্যে: বরাবরই ধর্ম ও গোঁড়া সাম্প্রদায়িক বাঁটোয়ারাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাধীনভাবে জীবনযাপনে অভ্যস্ত সাহসী অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরত জাহান রুহি জৈন। তিনি বুঝিয়ে দিয়েছেন ধর্মের নামে তির্যক মন্তব্যে তিনি হতাশ হন না। সমস্ত ধর্মকেই সমান সম্মান প্রদর্শনে বিশ্বাস রাখেন তিনি। একই কারনে তিনি যেমন দুর্গাপুজোয় যোগদান করেন ঠিক একইভাবে তিনি মেতে ওঠেন ঈদ উৎসবের আনন্দে।

বিয়ের আগে তিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। বিয়ের পর পরিবারের সঙ্গে রমজান মাসের শুরুতেই ইফতার ভোজে যোগ দিলেন তিনি। লকডাউনে গৃহবন্দি অভিনেত্রীর বাড়ি থেকে উঠে এল সেই চিত্র। এই বিশেষ মুহূর্তটি ফ্রেমবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন নুসরত। আসন্ন ঈদের প্রাক্কালে পরিবারের সঙ্গে ধীরস্থিরভাবে ইফতার সারতে পারছেন লকডাউনের জেরে।

সম্প্রতি একটি টিকটক ভিডিওকে কেন্দ্র তুমুল বিতর্কের শিকার হন তিনি। নেটিজেনদের দাবি, তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মানুষ অন্নাভাবে ভুগছেন এমত অবস্থায় তিনি কীভাবে স্বল্প পোশাক পরে টিকটকে নাচানাচি করছেন সেই নিয়েই সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও নিজ সাধ্যমতো সাহায্যে ব্রতী এই সাংসদ অভিনেত্রী সেখবরও প্রায়শই উঠে আসছে।

ধর্মের ভেদাভেদে করোনা ছড়ায় না কাজেই জাতি,ধর্ম নির্বিশেষে সকলেরই বর্তমানে সতর্ক হওয়া হওয়া উচিৎ এমনটাই তিনি মনে করেন। জন্মগত মুসলিম হলেও দিল্লির নিজামুদ্দিন কান্ডের বিরোধিতায় সবর হন তিনি। অভিনেত্রী জানান, কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতা কারনে সকলে দুর্ভোগের শিকার হয়েছেন। নুসরতের পোস্ট করা ছবিগুলি একঝলক দেখে নিন, নীচে সাজানো রইল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026