লকডাউনের মেয়াদ কি বাড়বে? মুখ্যমন্ত্রীদের সাথে ফের বৈঠকে প্রধানমন্ত্রী
আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে আরও একবার বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর এই নিয়ে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে নয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগদান করতে চলেছেন। অন্যবারের মতো এবারও মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সে। প্রধানত পূর্ব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাই এবার প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। সকাল ১০ টায় শুরু হবে এই ভিডিও কনফারেন্স।
জানা যাচ্ছে উক্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ২০ই এপ্রিলের পর লকডাউনে যে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে সেই নিয়ে আলোচনা করতে পারেন। লকডাউন ছাড়াও করোনা পরীক্ষার কিট এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে কেন্দ্রের থেকে রাজ্যগুলির জন্যে আর্থিক প্যাকেজের দাবিও করা হতে পারে। এছাড়াও রাজকোষ সংক্রান্ত আইনের পরিবর্তন করার আবেদনও রাজ্যগুলো করতে পারে প্রধানমন্ত্রীর কাছে।
এর আগের বৈঠকেই নিজেদের সিদ্ধান্তর কথা জানিয়েছে বেশিরভাগ রাজ্য গুলিই। এই বৈঠকেও লকডাউন, দেশের আর্থিক পরিস্থিতি, করোনার কিভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে নিজেদের মতামত দেবে বাকি রাজ্য গুলি। এই বৈঠকে বিহার, ওড়িশা, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের তাদের মতামত দেওয়ার কথা আছে। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭,০০০ এর কাছে। মারণ এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২৬ জনের।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…