নিউজ

মুসলিম যুবকদের নামাজের ব্যবস্থা করে নজির গড়লেন বর্ধমানের হিন্দু পরিবার

ধর্ম যে মানুষকে আলাদা করতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন বর্ধমানের এক পরিবার। লকডাউনে আটকে পড়া কাশ্মীরের দুই মুসলিম যুবকের সেহেরি ও ইফতার করালেন ওই হিন্দু পরিবারের সদস্যরা।

ব্যবসার কাজে বর্ধমানে এসছিলেন মঞ্জুর আহমেদ ও ফায়াজ আহমেদ। কাশ্মীরের শ্রীনগরের হজরতবল এলাকার বাসিন্দা তারা। শীতের বিভিন্ন পোশাক বিক্রির জন্য প্রতি বছরই বর্ধমানে এসে থাকেন। ভাড়া থাকেন রাইমণি দাসের বাড়িতেই। যদিও লকডাউনের কারণে ফিরতে পারেননি বাড়ি তবে শনিবার থেকে রমজান মাসের রোজা রাখেন তারা। মসজিদে সম্ভব হয়নি নামাজ পড়া।

তাই রাইমণি দাস নিজের বাড়িতেই তাদের নামাজ পড়ার সমস্ত ব্যবস্থা করেন। ধর্ম যেখানে মানুষকে ক্রমাগত আলাদা করে চলেছে, সেখানে রাইমণি দাস নজির গড়লেন। এই বিষয়ে তিনি বলেন, “যদিও ওরা কাশ্মীর থেকে এসেছে তবে আমার কাছে নিজের সন্তানের মতোই। যেহেতু লকডাউনে ওরা কোনো মসজিদে যেতে পারবে না, তাই বাড়িতেই সমস্ত ব্যবস্থা করলাম।”

তবে ওই যুবকেরা ভাবতেই পারেনি এটা সম্ভব হবে। এই ঘটনার পর তারা বলে, “ধর্ম একটি নিজস্ব ব্যাপার। সবার ওপরে মনুষ্যত্ব। রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে তার ধর্ম না জেনেই সাহায্য করতে হয়। এটাই হলো মানবিকতার পরিচয়। এই পরিবার যে আমাদের এমন সুযোগ করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026