Post Office Scheme; পোস্ট অফিসের সব থেকে দুর্দান্ত স্কিম হল এটি, ৫ বছরেই পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকা

ভারতীয় ডাক বিভাগ সবসময় ভারতের জনগণের জন্য একটা সুবিধাজনক বিনিয়োগের জায়গা হয়ে থেকেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিত্তবান, সকলের কাছেই অত্যন্ত সুরক্ষার একটা জায়গা হল ভারতীয় ডাক বিভাগ। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা প্রকল্প নিয়ে সর্বদা হাজির হয়ে থেকেছে ভারতীয় ডাক বিভাগ। এই সমস্ত যোজনায় রিটার্নের সাথে সাথে আপনারা একই সাথে পেয়ে যাবেন সুরক্ষা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। সম্প্রতি ভারতের প্রবীণ নাগরিকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে ভারতীয় পোস্ট অফিস। এখানে আপনারা ৭.৪ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মাত্র পাঁচ বছরের মধ্যেই একটি সাধারণ বিনিয়োগ ১৪ লক্ষ্য টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে আপনাকে।

যদি কোন অবসরপ্রাপ্ত ব্যক্তি এই পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম গ্রহণ করেন, তাহলে আপনি আপনার জন্য এই প্রকল্পটি হবে সব থেকে উপকারী এবং ভালো। আপনার সারা জীবনের উপার্জন এমন একটি জায়গাতে বিনিয়োগ করুন যা আপনাকে নিরাপদ এবং সুরক্ষিত রিটার্ন দিতে পারে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে হলে আপনার নূন্যতম বয়সসীমা হতে হবে ৬০ বছর। এর সাথে যারা স্বেচ্ছা অবসর নিয়েছেন তারাও কিন্তু এই স্কিম গ্রহণ করতে পারেন। এই স্কিমের অধীনে আপনি যদি ১০ লক্ষ টাকা এককভাবে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরে বার্ষিক ৭.৪ শতাংশ হারে মেয়াদ পূর্তিতে বিনিয়োগকারীরা পেয়ে যাবেন ১৪,২৮,৯৬৪ টাকা।

এই প্রকল্পে আপনারা সুদ পেয়ে যাবেন মোট ৪,২৮,৯৬৪। সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে একটি একাউন্ট খুলতে হলে আপনাকে নূন্যতম ১,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও আপনি এই একাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। আপনি যদি ১ লক্ষ টাকার কম অর্থ দিয়ে একটি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি নগদা আকারে একাউন্ট খুলতে পারেন। অন্যদিকে আপনি যদি ১০ লক্ষ টাকার বেশি টাকায় একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে একটি চেক দিতে হবে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ সর্বমোট পাঁচ বছর। তবে আপনি চাইলে এই সময় সীমা বাড়াতে পারেন। তবে সর্বাধিক তিন বছরের জন্য এই সময় সীমা বাড়বে। তার সঙ্গেই, এই যোজনায় বিনিয়োগ করলে আপনারা ট্যাক্স থেকেও বেশ খানিকটা অব্যাহতি পাবেন। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে আপনার সুদের পরিমাণ যদি বার্ষিক দশ হাজার টাকা বেশি হয় তাহলে আপনার টিডিএস কাটা শুরু হবে। তবে বিনিয়োগকারীরা এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী কর ছাড় পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026