কখনো প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা তো আবার পরের মুহূর্তেই কালো মেঘ করে দু এক পশলা বৃষ্টি। গত কয়েকদিন ধরে কলকাতা আকাশের ছবিটা কিছুটা এরকমই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে হ্যাঁ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
শুক্রবার দুপুরে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে, আর কয়েকদিন পরে হয়তো এই পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে। এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম। তবে আগামী সপ্তাহে পরিস্থিতি পাল্টানোর সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার দুদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ বছরে উত্তরবঙ্গে বৃষ্টিবাদের পরিমাণ হবে অনেকটাই বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…