Categories: দেশনিউজ

মেয়েদের পড়াশুনা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত খরচ বহন করবে সরকার, এই স্কিম শুরু হল

নারীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত সরকার তথা বিভিন্ন রাজ্যের সরকার একাধিক পরিকল্পনা নিয়ে আসছে। প্রত্যেকটি পরিকল্পনার একটাই উদ্দেশ্য যে দেশের অর্ধেক জনসংখ্যাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। মেয়েরা ছেলেদের থেকে যাতে আর পিছিয়ে না থাকে তা সুনিশ্চিত করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প তো বিশ্বমাঝে সমাদৃত হয়। তবে মেয়েদের জন্য নতুন একটি স্কিম এল, যার নাম ‘লাডলি লক্ষী যোজনা’। এটি অবশ্য পশ্চিমবঙ্গ সরকারের নয়। এই স্কিম মধ্যপ্রদেশ সরকারের।

মধ্যপ্রদেশ সরকার গত ২০০৭ সালে এই স্কিম চালু করেছিল যার মাধ্যমে রাজ্য সরকার মেয়ে শিশুর ভবিষ্যৎ রক্ষা করে। চলতি বছরে এই পরিকল্পনার ১৫ বছর পরিপূর্ণ হল। তাই মধ্যপ্রদেশ সরকার এই প্রকল্পকে আরও জোরদার করতে ‘লাডলি লক্ষী যোজনা ২.০’ শুরু করতে চলেছে। মেয়েরা এই প্রকল্প থেকে কি সুবিধা পাবেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, ‘লাডলি লক্ষী যোজনা’ র অধীনে কন্যা সন্তানের জন্মের পর রাজ্য সরকার আপনাকে টানা ৫ বছর ধরে ৬ হাজার টাকা করে দেবে। এরপর ওই শিশু কন্যা যখন ষষ্ঠ শ্রেণীতে পৌঁছাবে তখন সরকার ২ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে। এখানেই শেষ নয়। মেয়েটির বয়স ২১ বছর হলে বা বিয়ের সময় হলে সরকার মেয়েটিকে একেবারে ১ লাখ টাকা দেবে। তবে কারা এই সুবিধা পাবে?

আসলে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মেয়ে সন্তানের পিতা-মাতার আয় আয়করের আওতায় আসা চলবে না অর্থাৎ করদাতারা এই প্রকল্পের জন্য যোগ্য নয়। এছাড়া এই প্রকল্প পেতে গেলে মেয়ে শিশুর পিতা-মাতার মধ্যপ্রদেশে একটি আবাসিক শংসাপত্র থাকতে হবে। এছাড়াও এক পরিবারের ২ সন্তানের বেশি কেউ এই সুবিধা পাবে না। এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট, আবাসিক শংসাপত্র এবং রেশন কার্ড লাগবে।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026