দেশ

বিশ্বের বৃহত্তম হিমবাহে ভাঙন, জলের তলায় ভেসে যাবে ভারত-বাংলাদেশ! চাঞ্চল্যকর রিপোর্ট বিজ্ঞানীদের

ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের চোখ-রাঙানিতে এবারে ভাঙন ধরতে শুরু করলো পৃথিবীর সবথেকে বড় হিমবাহে। অ্যান্টার্কটিকার সবথেকে বড় হিমবাহ ভেঙে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল। হিমবাহটির যে অংশটি ভেঙে গিয়েছে সেই অংশটি অনেকটা একটা ছোটখাটো দ্বীপের আকৃতির। এই হিমবাহ ভেঙ্গে গিয়ে বর্তমানে অ্যান্টার্কটিকাতে সমুদ্রে ভেসে চলেছে। হিমবাহের এই খণ্ডটি দৈর্ঘ্যে ১৭০ কিলোমিটার লম্বা এবং প্রস্থ ২৫ কিলোমিটার।

নিউ ইয়র্কে যেসমস্ত দ্বীপ রয়েছে, তাদের মধ্যে সবথেকে বড় দ্বীপের থেকেও এই খণ্ডটি আকারে বড়। এরকমভাবে যদি কিভাবে ভাঙতে শুরু করে তাহলে কিন্তু সমস্যা রয়েছে আমাদের ইকোসিস্টেমের জন্য। বিজ্ঞানীরা বলছেন অ্যান্টার্কটিকায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব সবথেকে খারাপ। তাই অ্যান্টার্কটিকায় হিমবাহ ভেঙে যাওয়ার ঘটনা একের পর এক সামনে আসছে। নাসার স্যাটেলাইটে এই ভেঙে যাওয়া এ ব্যাপারে জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

নাসা ক্যামেরাতে এই ছবিটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নাসার অফিশিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে এই ছবিটি শেয়ার করা হয়। বেশ কয়েকটি দেশের জন্য এই হিমবাহ ভেঙে যাওয়ার ঘটনা বেশ বিপদজনক হয়ে উঠেছে। ফ্লোরিডা, ভারত এবং বাংলাদেশের মতো বেশ কিছু দেশের জলতল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সাংহাই এবং লন্ডন শহরের জলতল বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তার সাথে সাথেই উষ্ণায়নের জন্য যদি এই প্রবণতা বজায় থাকে তাহলে কিন্তু ২৩০০ এর মধ্যে ১.২ মিটার পর্যন্ত সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। তারপরে বাংলাদেশ ও মালদ্বীপ সম্পূর্ণরূপে জলের নিচে চলে যাবে। কলকাতার অবস্থা ঠিক এরকমই হবে।

যদি এমনটা হয় তাহলে সমুদ্রপৃষ্ঠে থাকা বহু ভূখণ্ড চলে যাবে জলের তলায়। বিশ্বের আবহাওয়ায় দ্রুত বদল আসবে। কার্বন-ডাই-অক্সাইড নিষ্ক্রমণ বৃদ্ধি পাবে এর ফলে পরিবেশ অত্যন্ত দূষিত হয়ে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের হিমবাহ ধ্বংস রোধ করা উচিত। আর তার জন্য আমাদের প্রধান কর্তব্য বিশ্ব উষ্ণায়ন কমানো।

John Fabian

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026