বিনোদন

রাজনৈতিক বিভেদ ভুলে মধ্যরাতে পার্টিতে ধরা পড়ল যশ-নুসরত! ভাইরাল ছবি

টলিউডের দুই নায়ক নায়িকা কে ঘিরে রহস্য দিন যত যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে। হ্যাঁ নুসরত জাহান আর যশ দাশগুপ্তের কথা বলছি৷। শুধুই কি দারুণ বন্ধু নাকি প্রেমের সম্পর্ক শুরু। কিছুদিন আগেই এই দুজন রাজনৈতিক দিক দিয়ে আলাদা ছিলেন। এসব ভুলে সম্প্রতি এক পার্টিতে একসাথে দেখা গেল নুসরত আর যশকে।

অংশুমান প্রত্যুষ পরিচালিত এস ও এস ছবিতে একসঙ্গে অভিনয় করেন যশ ও নুসরত। ছিলেন মিমি ও। তবে এর মাঝেই টলিপাড়াতে গুঞ্জন শোনা যায়, এই ছবির শ্যুটিং এর সময়ে এই দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। এমনকি এই ছবির প্রিমিয়ারে নুসরাতের সঙ্গে আসেন তার স্বামী নিখিল জৈন। কিন্তু গত ডিসেম্বর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়ে। এমনকি দুজিনেই এখন আলাদা থাকেন। গত ডিসেম্বরে সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে রাজস্থান বেড়াতে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় এরা নাকি প্রেম করছেন।

একাধিকবার বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে যশ নুসরতের। এমনকি ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন যশ এবং নুসরত। আবার জানুয়ারীতে নুসরতের জন্মদিনে নিখিল না থাকলেও অভিনেত্রীর পাশে যশকে দেখা গিয়েছিল। এসবের মাঝেই ফেব্রুয়ারিতে রাজনীতিতে পা রাখেন যশ। বিজেপিতে নাম লেখালেও নুসরতের সাথে বন্ধুত্বে ভাঁটা পড়েনি। বরং ভোটের প্রচার চলাকালীনও দেখা গিয়েছিল দুই তারকাকে একসঙ্গে ডিনার ডেটে। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো কথা না বললেও ফ্যানেরা এদের রিয়েল জুটি হিসেবে ধরে নেন।

সবে ভোট পর্ব মিটেছে। প্রথমবার ভোটে লড়াই করে জিততে পারেননি যশ দাশগুপ্ত। তবে এসব ভুলে যশ আর নুসরত এখন পার্টি করতে ভালোই ব্যস্ত। একই পার্টিতে দুজনের ছবি দেখা গেল। এই নিয়ে এদের প্রেমের জল্পনা শুরু হয়। তবে যশ নুসরত একসঙ্গে কোন ছবি পোস্ট করেননি। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক এর ডিরেক্টর রাজ কুমার গুপ্ত যশ এবং নুসরত এর সাথে দুটো ছবি শেয়ার করেছেন। আর এই ছবিতে ক্যপশানে লিখেছেন, “পার্টি টাইম”। যা বেশ ভাইরাল হয় সোশ্যাল দুনিয়াতে। এই পার্টির ছবি দেখে যশরথের প্রেম নিয়ে আবারো সন্দেহ বাড়লো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026