এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধিতা করে তিনি জানিয়ে দিয়েছেন, কোন মতেই এনআরসি বা এনপিআর হতে দেবন না পশ্চিমবঙ্গে। সেই কেন্দ্র বিরোধিতা সমানে জারি রাখলেন।
সম্প্রতি এনপিআর বিষয়ে আলোচনার জন্য দেশের সমস্ত রাজ্যকে নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। আগামী ১৭ ই জানুয়ারি সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতোই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। তবে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি থাকছেন না বাংলার কোন প্রতিনিধিও।
আরও পড়ুন : সারা ভারতজুড়ে শুরু হবে NPR, বাদ এই দুই রাজ্য
বুধবার, কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের এনপিআর বিষয়ক বৈঠক বয়কটের কথা ঘোষণা করেন। একইসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গের কোন প্রতিনিধিও থাকবেন না ওই বৈঠকে। তবে লোকসভায় কংগ্রেসের নেতা, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী অবশ্য এনপিআর বিষয়ক বৈঠকে উপস্থিত থাকায় আপত্তির কিছু নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এনপিআর-এর সঙ্গে নাগরিকত্বের কোন সম্পর্ক নেই। দেশের জনগণের তথ্য সংগ্রহের জন্য এটা করা দরকার।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…