ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ডেবিট ও ক্রেডিট কার্ডে নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাংক

ব্যবহারকারীর সুবিধার্থে এবং কার্ডের লেনদেনের সুরক্ষা বাড়ানোর জন্য বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্য নতুন নিয়ম জারি করেছে। ব্যাংক একটি বিবৃতিতে বলেছে যে, কয়েক বছর ধরে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বহুগুণে বেড়েছে। সুতরাং, ব্যবহারকারীর সুবিধার্থে উন্নতি করতে এবং কার্ডের লেনদেনের সুরক্ষা বাড়ানোর জন্য, নতুন নিয়ম জারি করা হলো। নতুন এই নিয়ম গুলি ১৬ই মার্চ, ২০২০ থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম গুলি জেনে নিন:

আরও পড়ুন : দু’দিন ধর্মঘটের ডাক ব্যাংক সংগঠনগুলির, বন্ধ থাকবে এটিএম-ও

১. রিজার্ভ ব্যাংক ব্যাংকগুলিকে নতুন কার্ড প্রদান বা পুনঃপ্রদানের সময় সেগুলিকে প্রাথমিক ভাবে ভারতের মধ্যের এটিএম এবং পিওএস টার্মিনালগুলিতে ব্যবহারের সুযোগ দিতে হবে বলে জানিয়েছে। পরে গ্রাহকদের চাহিদামতো সেটিকে অনলাইন লেনদেন, ইন্টারন্যাশনাল লেনদনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

২. আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কনট্যাক্টলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা পৃথকভাবে তাদের কার্ডে পরিষেবা সেট আপ করতে পারবে।

৪. ইতিমধ্যে ইস্যু করা কার্ডগুলি যা কখনো অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন বা কনট্যাক্টলেস লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেই কার্ড গুলিতে বাধ্যতামূলকভাবে ওই পরিষেবা বন্ধ করে দিতে হবে। পরে যদিও এই সমস্ত পরিষেবা আবার চালু করা যাবে।

৫. মোবাইল অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) এর মাধ্যমে সমস্ত লেনদেনের সীমা পরিবর্তন চালু বা বন্ধ ২৪ ঘন্টাই করতে পারবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026