বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার বুধবার দিল্লি হাইকোর্টে উত্তরপ্রদেশের উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর, সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বলে জানা গেছে।
গত আগস্টে বিজেপি থেকে বহিষ্কার হওয়া সেঙ্গার আদালতে ২০১৬ সালের ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত হয়েছিল এবং ২০শে ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হয়েছিল। এই মামলায় তার সহযোগী অপরাধী শশী সিং সমস্ত অভিযোগ থেকে ছাড়া পেয়েছে। চুয়ান্ন বছর বয়সী সেঙ্গারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছিল এবং এক মাসের মধ্যে তাকে ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
আরও পড়ুন : এনপিআর নিয়ে বৈঠকের ডাক কেন্দ্রের, বয়কটের সিদ্ধান্ত মমতার
সেঙ্গার সর্বোচ্চ শাস্তি থেকে রক্ষা পেয়েছে কারণ গত বছরের আগস্টে পোকসো আইন, যা মৃত্যুদণ্ডের বিধান বহন করে, সংশোধন করা হয়েছিল।যেহেতু কার্যকর হওয়ার দুই বছর আগে এই অপরাধ করা হয়েছিল তাই শাস্তির পরিমাণ কমেছে। পোকসো আইনের অনেকগুলি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। সেঙ্গার নাবালিকালীন অবস্থায় ২০১৭ সালে ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল।ভারতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ওই কিশোরী চিঠি লিখেছিল, এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি উন্নাও থেকে দিল্লি স্থানান্তরিত হওয়ার পরে শুনানি ভিত্তিতে গত বছরের ৫ আগস্ট তাঁর বিচার শুরু হয়।
মামলাটি ৮ ই এপ্রিল, ২০১৮ তে শিরোনাম আসে যখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে মেয়েটি নিজেকে শেষ করার চেষ্টা করে। এছাড়াও পুলিশি নিষ্ক্রিয়তার কথা শিরোনামে উঠেছিলো এই সময়। ২৮ শে জুলাই, ২০১৯ এ নির্যাতিকা এবং তার আইনজীবী গাড়িতে থাকাকালীন একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এছাড়া তার দুজন আত্মীয় মারা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…