নিউজ

আগামী ২১ শে মে থেকে এক জেলা থেকে অন্য জেলায় বাস চালানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আগামী ২১শে মে বৃহস্পতিবার থেকে আন্তঃজেলায় বাস পরিষেবা সচল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে সরকারি ও বেসরকারি বাস। তিনি আরও জানিয়েছেন, বাস চালানোর পাশাপাশি যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব পালন করতে হবে। এছাড়া পাশাপাশি খুলতে শুরু করবে দোকান থেকে অফিস। তবে সংক্রমিত অঞ্চল বাদ দিয়ে ২১ শে মে থেকে জেলাগুলিতে দোকানপাট খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাস পরিষেবা সচল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, ২৭শে মে থেকে রাজ্যে অটো চলাচল করতে পারবে। তবে অটো ইউনিয়নদের সঙ্গে এই ব্যপারে পুলিশ আলোচনা করে নেবে। এক্ষেত্রে অটো চালানোর ক্ষেত্রেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। অটোতে সর্বাধিক দুই জন যাত্রী চড়তে পারবে। তবে সকলের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।

দেশ জুড়ে মোট চার দফায় জারি হল লক ডাউন। প্রথম তিন দফার লক ডাউনের ক্ষেত্রে কেন্দ্রের তরফে দেওয়া নির্দেশের মাধ্যমেই চলেছে রাজ্যগুলি। তবে চতুর্থ দফার লক ডাউনে রাজ্য সরকারের উপর সিদ্ধান্ত নেওয়ার কিছুটা ভার দেওয়া হয়েছে। আর তাই আগামী ২১শে মে থেকে সরকারি ও বেসরকারি অফিস খোলার ব্যপারে মত দেন মুখ্যমন্ত্রী। অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। আর তার জন্যই দরকার গণপরিবহন ব্যবস্থা। সেই জন্যই এবার সরকারি ও বেসরকারি বাস চালু করার সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংক্রমিত অঞ্চলগুলিতে এখনই এসব পরিষেবা মিলবে না বলে জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026