নিউজ

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে: মমতা

“সরকারকে সময় দিন, সবকিছু পরিকল্পনা করেই কাজ এগোচ্ছে”- পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যে ১৬ টি স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা বাংলায় নিজের জেলায় পৌঁছে গিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আরও ১১৫ টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে। পরবর্তীতে আরও ১২০ টি ট্রেনের কথা বলা হবে।

তিনি আরও জানান, “আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। এরপর তাঁদের ১০০ দিনের কাজে যুক্ত করা হবে। গ্রামে প্রচুর কাজ রয়েছে। ৬ মাসের কাজ ২ মাসে করুন।” যদিও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, বাংলার সরকার রাজ্যে পরিযায়ী শ্রমিকের স্পেশাল ট্রেন প্রবেশে বাধা দিচ্ছে। বিরোধীরাও এবিষয়ে অভিযোগ তোলে। তবে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “বিরোধীরা রাজনীতি করছেন।”

মুখ্যমন্ত্রী আরও জানান, “একসঙ্গে এত পরিমাণ লোক রাজ্যে ঢুকলে করোনার স্ক্রিনিং কিভাবে হবে? যে সব জেলায় শ্রমিকেরা ফিরবেন সেখানে তাঁদের রাখার ব্যবস্থাই বা কি সেদিকেও নজর দিতে হবে। সরকারকে এই অবস্থায় সময় দিন। সমস্ত কাজ পরিকল্পনা মাফিক এগোচ্ছে।” কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের ভার নেওয়ার বিষয়ে অবগত করা হয়। অন্যান্য রাজ্যে শ্রমিকেরা প্রবেশ করলেও পশ্চিমবঙ্গের বিষয়ে অভিযোগ ওঠে। এরপরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026