শরীরে সুগারের সমস্যা, ডাক্তার দেখানোর পয়সা নেই, চরম অর্থকষ্টে এই বয়স্ক অভিনেত্রী
কৌশিক পোল্ল্যে: শরীরে প্রাদুর্ভাব ঘটেছে নানান ব্যাধির কিন্তু রোগ থাকলেও নিরাময়ের উপায় নেই, কারন হাত যে খালি। ডাক্তার দেখানোর পয়সাটুকু নেই এতটাই চরম ভোগান্তির শিকার এই প্রবীন অভিনেত্রী। ইন্ড্রাস্টিতে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করে আসা অভিনেত্রী শ্রীমতি পাইন আজ চরম অর্থকষ্টে। সংসারের প্রবল আর্থিক সংকটে লকডাউনের বাড়তি চোখরাঙানিতে নিরুপায় হয়ে অভিনেত্রীর নাতনী সাহায্যের আশায় সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেন।
গত ১৩ই মে অভিনেত্রীর নাতনী আহেলি দাস ফেসবুক মারফৎ একটি পোস্টে দিদার নানান শারীরিক সমস্যার কথা তুলে ধরেন। জানা গিয়েছে তার শরীরের ডানদিকটি সম্পূর্ন প্যারালাইজড হয়ে গিয়েছে এবং তার কথার বলার ক্ষমতাও একেবারে নেই বললেই চলে, নিজে পাশ ফিরে শুতেও পারেন না। বিছানায় শুয়ে অসহায় দৃষ্টিতে শারীরিক সমস্যাগুলির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন এই প্রবীনা।
আহেলি আরও জানান, ওনার সুগার ছাড়িয়েছে ৪৩০, ফুসফুসের অবস্থাও সন্তোষজনক নয়। ডাক্তার বলেছেন ইনসুলিনে না কমলে তাকে নাসিংহোমে ভর্তি করতে হবে। কিন্তু হাসপাতালে ভর্তি করা তো দুরে থাক নাতনীর কাছে দিদার জন্য নূন্যতম ওষুধ কেনারও পয়সা নেই। আহেলির চাকরী নেই, তার বাবাও মাত্র আট মাসে আগে মারা গিয়েছেন ফলে আয়ের রাস্তা পুরোপুরি বন্ধ, সেই কারনেই নিরুপায় হয়ে সোশ্যাল মিডিয়ার দারস্থ হয়েছেন তিনি।
নাতনীর পোস্ট থেকেই জানা গিয়েছে অভিনেত্রী শ্রীমতি পাইন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছাত্রী ছিলেন। ১৯৭০ এর দিকে আকাশবাণীর বহু বেতার নাটকে তিনি কন্ঠ দিয়েছেন। এছাড়াও বহু বাংলা সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। শেষ বয়সে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘টাপুর টুপুর’, ‘খোকাবাবু’ তে তিনি অভিনয় করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…