নিউজ

সরকারি তরফে আধার সংশোধনে নয়া উদ্যোগে কেন্দ্র, এলো বিজ্ঞপ্তি

লকডাউনের মাঝেই আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র। আধার কার্ডে কিছু আপডেট করানোর থাকলে আর যেতে হবেনা বেশিদূর। CSC কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে সহজেই আপডেট করা যাবে আধার। UIDAI এর তরফে এই অনুমতি দেওয়া হয়েছে দেশের প্রায় ২০ হাজার CSC সেন্টারকে। খুব সহজে কোনো একটি CSC সেন্টার থেকে আপনার আধার কার্ড আপডেট করে নিতে পারবেন।

দেশ জুড়ে চলছে লকডাউন। ৪ই মে লকডাউন ওঠার কথা থাকলেও তা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আর এই লকডাউনের জন্য বন্ধ সমস্ত আধার আপডেট করার সেন্টার গুলি। ফলে কারও আধার আপডেট করার দরকার পড়লে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে UIDAI. CSC এর এই সেন্টার গুলি লকডাউন ওঠার পরও চালু থাকবে। তবে এই CSC সেন্টার গুলোতে কেবলমাত্র ডেমোগ্রাফিক ডেটা আপডেট করার অনুমতি দেওয়া হয়েছে।

এখানে সেন্টার সঞ্চালক এবং আধার ব্যবহারকারীর পরিচয় তাদের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের রেটিনার মাধ্যমে করা হবে। ঠিকানাও আপডেট করা যাবে এই CSC সেন্টার গুলি থেকে। জুনের শেষ পর্যন্ত সিস্টেম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। UIDAI জানিয়েছে, এই পরিষেবার লক্ষ হচ্ছে গ্রামীণ অঞ্চলে আরও বেশি করে অনলাইন পরিষেবা পৌঁছে দেওয়া। তবে CSC এর পাশাপাশি আধার সংক্রান্ত পরিষেবা যেকোনো ব্যাংকের শাখা, পোস্ট অফিস এবং UIDAI এর সেন্টারে পাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026